Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রোঃ)-৫ ১৯৫ আরজ কৰিলেন, আমার পিতামাতা আপনার উপর কোরবান হউক, আমার সীনা হইতে এই কোরআন বাহির হইয়া গিয়াছে, আমার মনে হইতেছে আমি কোরআনকে আয়ন্ত করিতে পারিতেছি না এবং উহাকে মুখস্থ রাখিতে পারিতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারও উপকার হইবে এবং যাহাকে তুমি শিক্ষা দিবে তাহারও উপকার হইবে এবৎ যাহা কিছু তুমি শিখিবে তাহা তোমার সীনার মধ্যে জমিয়া থাকিবে। হযরত আলী (রাঃ) বলিলেন, অবশ্যই, শিখাইয়া দিন, ইয়া রাসূলাল্লাহ ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যখন জুমুআর রাত্র হইবে, তখন যদি তুমি রাত্রের শেষ তৃতীয়াংশে উঠিতে পার (তবে ইহা অতি উত্তম) কেননা এই সময় ফেরেশতাগণ উপস্থিত হন এবং এই সময় দোয়া কবুল হয় এবং আমার ভাই ইয়াকুব আলাইহিস সালাম আপন ছেলেদেরকে বলিয়াছিলেন__ চা ০ অর্থ £ অতিসত্বর আমি তোমাদের জন্য আমার রবের নিকট ক্ষমা চাহিব।) আর এই অতিসত্বর দ্বারা জুমুআর রাত্রিই তাহার উদ্দেশ্য ছিল। যদি তুমি শেষ তৃতীয়াংশে উঠিতে না পার তবে মধ্যরাত্রে উঠিবে। আর যদি ইহাও করিতে না পার তবে রাত্রের প্রথমাংশে উঠিয়া চার রাকাত নামায পড়িবে। প্রথম রাকাতে সুরা ফাতেহা ও সুরা ইয়াসীন পড়িবে, এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা ও সূরা হা-মীম দুখান ও তৃতীয় রাকাতে সূরা ফাতেহা ও সূরা আলিফ লাম মীম তানযীল সেজদা এবং চতুর্থ রাকাতে সুরা ফাতেহা ও সূরা তাবারাকাল্লাঘি পড়িবে। তাশাহহুদ অর্থাৎ আস্তাহিয়্যাত শেষ করিয়া অধিক পরিমাণে ও উত্তমরূপে আল্লাহর হামদ ও সানা পাঠ করিবে, অতঃপর আমার উপর ও সমস্ত নবীদের উপর দরূদ পাঠ করিবে, তারপর সমস্ত মুমিন পুরুষ ও মহিলাদের জন্য ও তোমার যে সকল ভাই ঈমানের সহিত তোমার পূর্বে দুনিয়া হইতে চলিয়া গিয়াছে তাহাদের সকলের জন্য মাগফিরাতের দোয়া করিবে। এই সমস্ত কিছুর পর এই দোয়া পড়িবে ড/্৮$/.91110001179.0010

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।