হায়াতুস্ সাহাবাহ (রাঃ)-৫ ১৮৫ হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন তোমাদের কেহ ঘুমন্ত অবস্থায় ভয় পায় তখন সে যেন এই কলেমাগুলি পাঠ করে_ বরন, এ 491 5০4৫০ ১+০। পরবর্তী অংশ উপরোক্ত হাদীস অনুযায়ী বর্ণনা করিয়াছেন। হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) ভাহার সন্তানদের যে কেহ বুঝের বয়সে উপনীত হইত তাহাকে এই দোয়া শিখাইয়া দিতেন, আর যাহারা অবুঝ, তাহাদের জন্য কাগজে লিখিয়া গলায় বাঁধিয়া দিতেন। নাসায়ীর রেওয়ায়াতে আছে যে, হযরত খালেদ ইবনে ওলীদ (রাঃ) ঘুমের মধ্যে ভয় পাইতেন। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাঞ্লামকে বিষয়টি জানাইলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, উট মলস ু়ানি টিপি লি অপি পাঠ করিও-_ দোয়ার পরবর্তী অংশ উপরোক্ত হাদীস অনুযায়ী বর্ণিত হইয়াছে। ইমাম মালেক (রহঃ) মুআত্তা গ্রন্থে লিখিয়াছেন যে, আমার নিকট এই হাদীস পৌছিয়াছে যে, হযরত খালেদ ইবনে ওলীদ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলেন, আমি ঘুমন্ত অবস্থায় ভয় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি এই দোয়া পাঠ করিও। অতঃপর উপরোক্ত দোয়া উল্লেখ করিয়াছেন। হযরত ওলীদ ইবনে ওলীদ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! আমার ভয় ভয় লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি যখন বিছানায় শয়ন কর তখন এই দোয়া পাঠ করিও । অতঃপর উপরোক্ত দোয়া উল্লেখ করিয়াছেন। ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।