১৮৪ হায়াতুস্ সাহাবাহু রোঃ)-৫ তিন আয়াত, আর সুরা এখলাস-__কুল হুআল্লাহু আহাদ ও সূরা কুল আউযু বিরাবিবল ফালাক ও কুল আউযু বিরাবিবন নাস। অতঃপর লোকটি সেখান হইতে এমনভাবে উঠিয়া দাড়াইল যেন তাহার কখনও কোন কষ্টই ছিল না। রাত্রে ঘুম না আসিলে বা ভয় পাইলে কি পড়িবে? হযরত আবু উমামা (রাঃ) বলেন, হযরত খালেদ ইবনে ওলীদ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন যে, তিনি রাত্রে কিছু ভীতিকর জিনিস দেখিতে পান, যে কারণে তিনি রাত্রে তাহাজ্জুদের নামায পড়িতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে খালেদ ইবনে ওলীদ, আমি কি তোমাকে এমন কিছু কলেমা শিখাইয়া দিব না? যাহা তিনবার পাঠ করিলে আল্লাহ তায়ালা তোমার এই কষ্টকে দূর করিয়া দিবেন। হযরত খালেদ (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ ! আমার পিতা-মাতা আপনার উপর কোরবান হউক, অবশ্যই শিখাইয়া দিন। আমি তো এই আশায় আপনাকে জানাইয়াছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তূমি এই কলেমাগুলি পাঠ কর__ ১১052545152 53590405444 টা প৭5৩৮ 412-8: (:317256 অর্থ £ আমি আল্লাহর ক্রোধ এবং তাঁহার শান্তি এবং তাঁহার বান্দাদের অনিষ্ট ও শয়তানদের কুমন্ত্রণা ও তাহাদের আমার নিকট আগমন হইতে আল্লাহর পরিপূর্ণ ও কামেল কলেমাসমূহের পানাহ চাহিতেছি। হযরত আয়েশা (রাঃ) বলেন, মাত্র কয়েক রাত্র অতিবাহিত হওয়ার পরই হযরত খালেদ (রাঃ) আসিয়া আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতামাতা আপনার উপর কোরবান হউন, সেই সন্তার কসম, যিনি আপনাকে হক দিয়া প্রেরণ করিয়াছেন, আপনি আমাকে যে কলেমাগুলি শিক্ষা দ্য়াছিলেন তাহা আমি মাত্র তিনবার পাঠ করিতেই আল্লাহ তায়ালা আমার সেই কষ্ট দূর করিয়া দিয়াছেন, এখন আমার অবস্থা এমন যে, আমি রাত্রিবেলা সিংহের ঝোপেও নির্ভয়ে ঢুকিয়া পড়িতে পারি। ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।