Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

ভায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ ১৪১ হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের সালাম ফিরাইয়া কেবলামুখী বসা অবস্থায় মাথা উঠাইয়া এই দোয়া করিলেন, আয় আল্লাহ! সালামা ইবনে হিশাম, আইয়াশ ইবনে আবি রাবীআহ, গলীদ ইবনে ওলীদ ও এ সমস্ত দুর্বল মুসলমানদেরকে (জালিম কাফেরদের হাত হইতে) মুক্ত করিয়া দিন যাহারা কোন উপায় করিতে পারিতেছে না এবং পথও পাইতেছে না। ইবনে সা'দের অপর রেওয়ায়াতে আছে, হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, যখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের রুকু হইতে মাথা উঠাইলেন তখন এই দোয়া করিলেন, আয় আল্লাহ ! ওলীদ ইবনে ওলীদ, সালামা ইবনে হিশাম, আইয়াশ ইবনে আবি রাবীআহ ও মক্কার সমস্ত দুর্বল মুসলমানদেরকে কোফেরদের হাত হইতে) নাজাত দান করুন। আয় আল্লাহ্‌ ! মুযার গোত্রকে কঠিনভাবে পাকড়াও করুন এবং তাহাদেরকে এমন দুর্ভিক্ষে নিপতিত করুন যেমন হযরত ইউসুফ (আলাইহিস সালাম)এর যুগে (সাত বৎসর পযন্ত) দুভিক্ষে নিপতিত করিয়াছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাযের পর দোয়াসমূহ হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরিয়া বলিয়াছেন, হে মুআয ! আল্লাহর কসম, আমি তোমাকে মহব্বত করি। আমি আরক্ত করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতামাতা আপনার উপর কোরবান হউক, আল্লাহর কসম, আমিও আপনাকে মহববত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে মুআয ! আমি তোমাকে অসিয়ত করিতেছি যে, তুমি প্রত্যেক নামাযের পর কখনও এই দোয়া ছাড়িও কা ০৮০5৮: 5৫44 এএট বি ড/5%%.9117100102.00])

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।