১৩৮ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমি ঘোড়ার পিঠ হইতে পড়িয়া যাই । হাদীসের পরবর্তী অংশ পূর্বোক্ত হাদীস অনুযায়ী বর্ণনা করিয়াছেন। হযরত আবদুল্লাহ ইবনে বুছর (রাঃ) বলেন, আমি ও আমার পিতা আমাদের ঘরের দরজায় বসিয়াছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন খচ্চরে চড়িয়া সামনের দিক হইতে আসিলেন। আমার পিতা আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! আমাদের ঘরে আসিয়া যদি খানা খাইতেন ও আমাদের জন্য বরকতের দোয়া করিয়া দিতেন। অতএব তিনি আমাদের ঘরে আসিলেন এবৎ খানা খাওয়ার পর এই দোয়া করিলেন, আয় আল্লাহ ! ইহাদের উপর রহম করুন এবং ইহাদেরকে মাফ করিয়া দিন এব ইহাদের রিযিকে বরকত দান করুন ॥ তাবারানীর রেওয়ায়াতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে, এই দোয়ার পর হইতে আমরা সর্বদা আল্লাহ তায়ালার পক্ষ হইতে রিঘিকে সচ্ছলতাই দেখিতে রহিলাম। হযরত বারা ইবনে ম্রা'রুর রোঃ), হযরত সা'দ ইবনে ওবাদাহ রোঃ) ও হযরত আবু কাতাদাহ রোঃ )এর জন্য দোয়া হযরত নাষলা ইবনে আমর গিফারী (রাঃ) বলেন, গিফার গোত্রের এক বাক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে বলিল, মুহান। (যাহার শাব্দিক অর্থ হইল, অপমানিত) তিনি বলিলেন, তুমি মুকরাম। (অর্থাৎ সম্মানিত) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমন করার পর হযরত বারা ইবনে মা'রুর (রা৪)এর জনা এই দোয়া করিলেন, আয় আল্লাহ ! বারা ইবনে মা'রুর এর উপর রহমত নাযিল করুন এবৎ কেয়ামতের দিন তাহাকে নিজ হইতে পর্দার অন্তরালে রাখিবেন না, এবং তাহাকে জান্নাতে দাখিল করুন। আর আপনি প্রকৃতই এরূপ করিয়া দিয়াছেন। হযরত আবপুল্লাহ ইবনে আবি কাতাদাহ (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আসার পর সর্বপ্রথম হযরত ড/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।