Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ (রাঃ)-% ১৩৭ হযরত আমর ইবনে আস রোঃ), হযরত হাকীম ইবনে হিযাম (রাঃ), হযরত জারীর রোঃ) ও হযরত বুছর রোঃ )১এর খান্দানের জন্য দোয়া হযরত ভ্রাবের (রোঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এরূপ দোয়া করিলেন, আয় আল্লাহ ! আমর ইবনে আসকে মাফ করিয়া দিন। কেননা আমি যখনই তাহাকে সদকার জন্য ডাকিয়াছি তখনই সে সদকা লইয়া আমার নিকট হাজির হইয়াছে। হযরত হাকীম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এই দোয়া করিয়াছেন, আয় আল্লাহ! আপনি তাহার হাতের কাজ কারবারে বরকত দান করুন। হযরত হাকীম (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি দীনার দিয়া কোরবানীর জানোয়ার খরীদ করিতে পাঠাইলেন। আমি এক দীনারে জানোয়ার খরীদ করিয়া দুই দীনারে বিক্রয় করিলাম। অতঃপর এক দীনারে একটি বকরী খরীদ করিয়া অপর এক দীনার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করিয়া দিলাম। তিনি আমার জন্য বরকতের দোয়া করিলেন এবং বলিলেন, তুমি যে দীনার আনিয়াছ উহা সদকা করিয়া দাও। হযরত জারীর (রাঃ) বলেন, আমি ঘোড়ার পিঠে জমিয়া বসিতে পারিতাম না, পড়িয়া যাইতাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞানাইলাম। তিনি আমার বুকের উপর আপন হাত মারিলেন। আমি বুকের ভিতর তাহার হাতের (বরকতের) আছর অনুভব করিলাম। অতঃপর তিনি এই দোয়া করিলেন, আয় আল্লাহ! তাহাকে ঘোড়ার পিঠে জমাইয়া দিন এবং তাহাকে অন্যদের জন্য) হাদী অর্থাৎ হেদায়াতের পথে আহবানকারী ও স্বয়ং হেদায়াতপ্রাপ্ত বানাইয়া দিন। সুতরাং এই দোয়ার পর আমি কখনও ঘোড়ার পিঠ হইতে পাড়ি নাই। হযরত জারীর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, তুমি 'ঘিলখালাছাহ'এর মন্দির ভাঙ্গিয়া আমাকে শাস্তি দিবে নাঃ ইহা জাহিলিয়াতের যুগে খাসআম গোত্রের একটি ঘর ছিল, যাহাকে ইয়ামানী কা'বা বলা হইত। আমি আরজ্জ ভা%৫.21100001179.0010

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।