১৩৬ হায়াতুস্ সাহাবাহ (রাঃ )-৫ হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দোয়া করিয়াছেন, আয় আল্লাহ ! আপনি ইয়াসিরের খান্দানকে মাফ করিয়া দিন, আর আপনি তো তাহাদেরকে মাফ করিয়া দিয়াছেন। ইবনে আসাকির হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দোয়া করিয়াছেন, আয় আল্লাহ ! আশ্মারের মধ্যে বরকত দান করুন। অতঃপর হাদীসের বাকী হুশ উল্লেখ করিয়াছেন। হযরত উম্মে সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাঘ এরাপ দোয়া করিয়াছেন, আয় আল্লাহ ! আবু সালামাকে মাফ করিয়া দিন এবং নৈকট্যপ্রাপ্ত লোকদের মধ্যে তাহার মত্তবাকে বুলন্দ করিয়া দিন। এবং তাহার পরে অবশিষ্টদের জনা আপনি তাহার খলীফা হইয়া যান। আর হে রাববুল আলামীন! আমাদেরকে ও তাহাকে মাফ করিয়া দিন, তাহার কবরকে প্রসারিত করিয়া দিন এবং নূর দ্বারা ভরিয়া দিন। হযরত উসামা ইবনে যায়েদ (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধরিয়া আপন উরুর উপর বসাইতেন এবং হযরত হাসান (রাঃ)কে বাম উরুর উপর বসাইতেন। অতঃপর আমাদের উভয়কে জড়াইয়া ধরিয়া এপ দোয়া করিতেন, আয় আল্লাহ ! আমি এই দুইজনের উপর দয়া করি আপনিও তাহাদের উপর দয়া করুন। অপর এক রেওয়ায়াতে আছে, আয় আল্লাহ! আমি এই দুইজনকে মহব্বত করি, আপনিও তাহাদেরকে মহব্বত করুন। হযরত উসামা ইবনে যায়েদ (রাঃ) বলেন, (আমি বাহিনী প্রস্ত্ত করার উদ্দেশ্যে মদীনার বাহিরে জুরুফ নামক স্থানে অবস্থান করিতেছিলাম।) ঘখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বাড়িয়া গেল তখন আমি মদীনায় ফিরিয়া আসিলাম এবৎ আমার সহিত যাহারা ছিল তাহারাও ফিরিয়া আসিল। আমি তাহার খেদমতে হাজির হইলাম। তিনি নিশ্চুপ ছিলেন, কোন কথা বলিতেছিলেন না। তিনি বারবার উভয় হাত আমার উপর রাখিয়া উপরের দিকে উঠাইতেছিলেন। যদ্দ্রারা আমি বুঝিতে ছিলাম যে, তিনি আমার জনা দোয়া করিতেছেন। ড্ডখডখ.2110001179.0010)
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।