Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ )-৫ ১৩৫ এবং আহমাদ ও ইবনে আসাকির হযরত আবদুল্লাহ ইবনে জাস্ফর (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দোয়া করিয়াছেন, আয় আল্লাহ্‌! জা'ফরের সন্তানদের জন্য আপনি তাহার খলীফা (স্থলাভিষিক্ত) হইয়া যান। তায়ালিসী ও ইবনে সা'দ ও আহমাদ প্রমুখ হযরত আবদুল্লাহ ইবনে জান্ফর (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এরূপ দোয়া করিয়াছেন, আয় আল্লাহ! জাফরের পরিবার পরিজনের জন্য আপনি তাহার খলীফা হইয়া যান এবং (তাহার ছেলে) আবদুল্লাহ এর ক্রয়-বিক্রয়ে বরকত দান করুন। বনে আবি শাইবা হযরত শা'বী (রহঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, বালকা এলাকায় মৃতার যুদ্ধে হযরত জাফর ইবনে আবি তালেব (রাঃ) শহীদ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দোয়া করিয়াছেন, আয় আল্লাহ! আজ পর্যন্ত আপনি যত নেক লোকের খলীফা হইয়াছেন তন্মধো জাণ্ফরের পরিবারের জন্য সর্বাপেক্ষা উত্তম খলীফা হইয়া যান। আবু মাইসারা (রহঃ) বলেন, যখন হযরত যায়েদ ইবনে হারেসা (রাঃ) ও হযরত জা"ফর (রোঃ) ও হযরত ইবনে রাওয়াহা (পাঃ)এর শাহাদাতের সংবাদ পৌছিল তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া এই তিনজনের অবস্থা বর্ণনা করিলেন এবং সর্বপ্রথম হযরত যায়েদ (রাঃ)এর নাম লইয়া দোয়া করিলেন, আয় আল্লাহ ! যায়েদকে মাফ করিয়া দিন, আয় আল্লাহ্‌! যায়েদকে মাফ করিয়া দিন, আয় আল্লাহ ! যায়েদকে মাফ করিয়া দিন, আয় আল্লাহ ! জাণ্ফরকে মাফ করিয়া দিন, আয় আল্লাহ ! আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে মাফ করিয়া দিন। হযরত ইয়াসির রোঃ )এর খান্দান ও হযরত আবু সালামাহ রোঃ) ও হযরত উসামা ইবনে যায়েদ রোঃ)এর জন্য দোয়া আহমাদ ও ইবনে সাণ্দ (রহঃ) হযরত ওসমান ইবনে আফফান (রাঃ) ড্ড//.8110001109.00101

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।