Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ)-৫ ১৩৩ তাহার সন্তানদের জন্য আপনি তাহার খলীফা (স্থলাভিষিক্ত) হইয়া যান। ইবনে আসাকিরে হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দোয়া করিয়াছেন, আয় আল্লাহ! আববাসের এ সকল গুনাহ যাহা তিনি গোপনে করিয়াছেন বা প্রকাশ্যে করিয়াছেন, সকলে সম্মুখে করিয়াছেন বা আড়ালে করিয়াছেন, সমস্তই মাফ করিয়া দিন এবং আগামীতে তাহার দ্বারা বা তাহার সন্তানদের দ্বারা কেয়ামত পর্যন্ত যে সকল গুনাহ হইবে তাহা সবই মাফ করিয়া দিন। ইবনে আসাকির ও খতীব (রহঃ) হযরত আবু হোরায়রা রোঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করিয়াছেন, আয় আল্লাহ! আব্বাস ও তাহার সন্তানদেরকে এবং যে বাক্তি তাহাদেরকে মহব্বত করে সকলকে মাক করিয়া দিন। ইবনে আসাকিরে আসেম (রেহঃ)এর পিতা হইতে বর্ণিত হইয়াছে যে, চাচা এবং আমার পিতার নায়, আমার বাপ-দাদার বংশে একমাত্র তিনিই জীবিত আছেন। আয় আল্লাহ ! তাহার গুনাহসমূহকে মাফ করিয়া দিন এবং তাহার নেক আমলগুলিকে কবুল করুন এবং খারাপ আমলগুলিকে ক্ষমা করিয়া দিন, এবং তাহার (কল্যাণের) জন্য তাহার সন্তানদেরকে সত্কর্মপরায়ণ বানাইয়া দিন। (মুস্তাখাব) হযরত আবু উসাইদ সায়েদী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস ইবনে আবদুল মুস্তালিব (রাঃ)কে বলিলেন, আগামীকাল আমি আপনার ঘরে আসা পর্যস্ত আপনি ও আপনার ছেলেরা কোথাও যাইবেন না। আপনাদের সহিত আমার কিছু কাজ আছে। সুতরাং পরের দিন তাহারা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনা অপেক্ষা করিতে লাগিলেন। তিনি চাশতের পর তাহাদের নিকট গেলেন এবং বলিলেন, আসসালামু আলাইকুম। তাহারা উত্তরে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ/্৮$/.91110001179.0010

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।