হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ ১৩১ বলিল। যখন তাহারা উঠিয়া চলিয়া গেল তখন তিনি আমাকে বলিলেন, ভুমি একটু বস, আমি তোমাকে সেই বাক্তি সম্পর্কে কিছু কথা বলিব যাহাকে তাহারা মন্দ কথা বলিয়াছে। একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়াছিলাম, এমন সময় হযরত আলী (রাঃ), হযরত ফাতেমা (রাঃ) ও হাসান, হুসাইন (রাঃ) আসিলেন। তিনি তাহাদের উপর চাদর মেলিয়া দিয়া এই দোয়া করিলেন, আয় আল্লাহ্! ইহারা আমার পরিবারের লোক, ইহাদের উপর হইতে নলাপাকী দূর করিয়া দিন এবং ইহাদেরকে উত্তমরূপে পাক-পবিত্র করিয়া দিন। আমি আরজ করিলাম, আমিও শামিল আছি। তিনি বলিলেন, তুমিও শামিল আছ। হযরত ওয়াসেলা (রাঃ) বলেন, আল্লাহর কসম, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপর আমার সমস্ত আমল অপেক্ষা অধিক ভরসা রাখি। অপর এক রেওয়ায়াতি আছে, হযরত ওয়াসেলা (রাঃ) বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপর আমি সর্বাপেক্ষা বেশী আশা পোষণ করি। হযরত আলী (রাঃ) বলেন, আমি একদিন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। তিনি একটি চাদর বিছাইয়া রাখিয়াছিলেন। তিনি ও আমি ও হযরত ফাতেমা (রাঃ) ও হযরত হাসান, হুসাইন (রাঃ) আমরা সকলে সেই চাদরের উপর বসিলাম। অতঃপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের চার কোণ ধরিয়া আমাদের উপর গিট লাগাইয়া দিলেন এবং এই দোয়া করিলেন, আয় আল্লাহ! আমি যেমন ইহাদের উপর সন্তুন্ট আপনিও তেমন ইহাদের উপর সন্তুষ্ট হইয়া যান। হযরত হাসান-হুসাইন রোঃ)এর জন্য দোয়া হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ও হযরত হুসাইন (রাঃ)এর জন্য এই দোয়া করিলেন, “আয় আল্লাহ! আমি এই দুইজনকে মহববত করি। আপনিও ইহাদেরকে মহববত করুন।' আর যে বাক্তি এই দুইজনকে ড/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।