Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতৃস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ ১২৫ তাহা মাফ করিয়া দিয়াছি, তবে তাহারা পরস্পর একে অপরের উপর যে সকল জুলুম করিয়াছে তাহা মাফ হইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম আরজ করিলেন, হে আমার রব! আপনি এরূপ করার ক্ষমতা রাখেন যে, নিজ পক্ষ হইতে যজল্মকে তাহার উপর কৃত জুলুমের উত্তম বদলা দান করিয়া জালিমকে মাফ করিয়া দেন। সেদিন সন্ধ্যায় তো আল্লাহ তায়ালা এই দোয়া কবুল করেন নাই, তবে মুযদালিফার সকালে রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় এই দোয়া করিলেন। তখন আল্লাহ তায়ালা তাহা কবুল করিলেন এবং বলিলেন, আমি জালিমদেরকেও মাফ করিয়া দিলাম। দোয়া কবুল হওয়ার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিতে লাগিলেন। কোন সাহাবী জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! এই সময় তো আপনি হাসেন না, আজ কেন এই সময় হাসিতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহহি ওয়াসাল্লাম বলিলেন, আমি এইজন্য হাসিতেছি যে, আল্লাহর দুশমন ইবলীস যখন জানিতে পারিয়াছে যে, আল্লাহ তায়ালা আমার উন্মতের (জালিমদের) ব্যাপারে আমার দোয়া কবুল করিয়াছেন তখন সে হায় ধবংস, হায় বরবাদী বলিয়া চিৎকার করিতেছে এবং নিজের মাথার উপর ধুলা দিতেছে। (আমি তাহার এই অবস্থা দেখিয়া হাসিতেছিলাম।) হযরত আবদুল্লাহ ইবনে আমর রোঃ )এর হাদীস হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহীম আলাইহিস সালামের এই উল্তি তেলাওয়াত রি অর্থ £ হে উস চর এই র্িুলি বছ বহু মানুষকে গোমরাহ করিয়া দিয়াছে, অনন্তর যে ব্যক্তি আমার পথে চলিবে, সে তো আমারই, আর যে ব্যক্তি আমার কথা না মানে-_-আপনি তো অতিশয় ক্ষমাশীল, অত্ন্ত দয়ালু।' ফ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।