১১০ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ আযাব দিবেন না। অপর এক রেওয়ায়াতে আছে, একবার হযরত আয়েশা (রাঃ) দেখিলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইয়া এই দোয়া করিতেছেন, আমি তো একজন মানুযই, অতএব যে কোন মুনিনকে আমি কষ্ট দিয়া থাকি অথবা মন্দ বলিয়া থাকি, এই কারণে আপনি আমাকে শাস্তি দিবেন লা। হযরত ওরওয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রামের নিকট দিয়া গেলেন। তাহারা ইসলাম গ্রহণ করিয়াছিল। কাফের বাহিনী তাহাদের এলাকাকে ধবংস করিয়া দিয়াছিল। রস শ্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের জন্য দোয়ার দদশ্যে হাত উঠাইয়া আপন চেহারা বরাবর সামনের দিকে প্রসারিত রাস একজন গ্রাম্য বাক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতামাতা আপনার উপর কোরবান হউন, আপনি হাতকে আরো প্রসারিত করুন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে চেহারা বরাবর সামনের দিকে আরো প্রসারিত করিলেন, কিন্তু আসমানের দিকে বেশী উপরে উঠাইলেন না। আবু নুআঈম ওহব (রহঃ) বলেন, আমি হযরত ইবনে ওমর (রাঃ) ও হযরত ইবনে যুবাইর (রাঃ)কে দোয়া করিতে দেখিয়াছি! দোয়ার পর তাহারা নিজের হাতের তালু আপন চেহারার উপর মুছিয়া লইয়াছেন। সম্মিলিত দোয়া, উচ্চস্বরে দোয়া ও আমীন বলা কায়েস মাদানী (রহঃ) বলেন, এক ব্যক্তি হযরত যায়েদ ইবনে সাবেত (রাঃ)এর নিকট আসিয়া কোন বিষয়ে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, ভুমি এই বিষয়ে হযরত আবু হোরায়রা (রাঃ)কে জিজ্ঞাসা কর। কেননা একবার আমি ও হযরত আবু হোরায়রা (রাঃ) ও অপর এক বান্তি সহ আমরা তিন জন মসজিদে দোয়া করিতেছিলাম এবং আপন রবের যিকির করিতেছিলাম, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসিরা আমাদের সহিত বসিলেন। আমরা চুপ হইয়া গেলাম। তিনি বলিলেন, তোমরা যাহা করিতেছিলে তাহা ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।