Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ ৩৫০
📝 লেখা 📖 পিডিএফ

নামাযকে সরিয়ে দ্বিতীয় ওয়াক্তে পড়া হোক, যেমন- মুযদালিফায় মাগরিব ও ইশা উভয়টিকে ইশার নামাযের সময় একত্রে আদায় করা হয়। এ ধরনের একত্রিকরণকে বলে- ৮৯৮০ €-৯৯ অথবা দ্বিতীয় নামাযকে তার ওয়াক্ত থেকে এগিয়ে এনে প্রথম নামাযের ওয়াক্তে আদায় করা । যেমন- আরাফার ময়দানে আসরের নামাযকে এগিয়ে এনে জোহর ও আসর উভয়টিকে জোহরের ওয়াক্তে আদায় করা হয়। এ ধরনের একব্রিকরণকে বলে _ (৮১৫ ০ মাযহাবের বিবরণ £ বাত্যতঃ দুই নামায একত্রে আদায় করা প্রয়োজনের মুহূর্তে জায়েয । এ ব্যাপারে সবাই একমত । এরূপভাবে প্রকৃত অর্থে আরাফা ও মুযদালিফায় একত্রে দু'ওয়াক্ত নামায আদায় করা বিধিবদ্ধ। এ ব্যাপারে কারও কোন মতবিরোধ নেই। বরং সেখানে তো একত্রে আদায় করতেই হবে। অবশ্য আরাফা মুযদালিফা ছাড়া অন্যত্র প্রকৃত অর্থে দুই নামায একত্রে পড়া জায়েয আছে কিনা- এ ব্যাপারে মতবিরোধ আছে। ১, ইমাম শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাওয়াইহ, স্বফয়ান সাওরী র. এর মতে ওজর হলে প্রকৃত অর্থে দুই নামায একত্রে পড়া জায়েয আছে। (০1৯৪ ৮-১৭৭ দ্বারা গ্রন্থকার তাদেরকেই বুঝিয়েছেন। অবশ্য ওজরের বিস্তারিত বিবরণের ক্ষেত্রে তাদের মাঝে মতবিরোধ আছে। শাফিঈ ও মালিকীদের মতে, সফর ও বৃষ্টি ওজর । ইমাম আহমদ র. এর মতে, রোগও ওজর । অতঃপর সফরেও ইমাম শাফিঈ র. পূর্ণ সফরের মেয়াদকে ওজর সাব্যস্ত করেন। কিন্তু ইমাম মালিক র. বলেন, প্রকৃত অর্থে দুই নামায একত্রে আদায় তখন জায়েয আছে, যখন মুসাফির ভ্রমণে থাকে । যদি কোথাও অবস্থান করে যদিও একদিনের জন্যই হোক না কেন, তবে সেখানে প্রকৃত অর্থে একত্রে আদায় করা জায়েয নেই। ইমাম মালিক র. থেকে একটি রেওয়ায়াত হল, সাধারণ ভ্রমণাবস্থাও যথেষ্ট নয়। ব্রং যখন কোন কারণে দ্রুত ভ্রমণ জরুরি হয়, তবে প্রকৃত অর্থে দুই নামায একত্রে আদায় জায়েয আছে, অন্যথায় নয়। অতঃপর তাদের মতে, আগে একত্রিত করা ও পরে একত্রিত করা উভয়টি জায়েয আছে। পরবতাঁতে একত্রিত করার জন্য তাদের মতে শর্ত হল, প্রথম নামাযের ওয়াক্ত অতিক্রমের পূর্বে পূর্বেই একত্রে আদায়ের নিয়ত করতে হবে। ৬/৬/৮/.০-11110.৬991019.0010)

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।