১. আযান ও ইকামত উভয়টিই একই জিনিসের পর্যায়ভূক্ত যে, একই জনের উভয়টি দেয়া জরুরি? ২. নাকি আযান ও ইকামত উভয়টি স্বতন্ত্র বিষয়, যার ফলে একজন আযান দিলে অপরজন ইকামত দিলে কোন অসুবিধা নেই? আমরা চিন্তা-গবেষণা করে দেখলাম, নামাযের জন্য এরূপ কিছু আসবাব হয়ে থাকে যেগুলো নামাযের আগে হয়। এসব আসবাবের অন্তর্ভুক্ত আযান ইকামতও । যেগুলো সমস্ত নামাযেই হয়ে থাকে । পক্ষান্তরে জুম'আর নামাযের আসবাবের মধ্যে একটি হল খুত্বা যা জুম'আর নামাযের জন্য জরুরি জুম'আর নামাযের সাথে এর মিলিত হওয়া এতটা আবশ্যক যে, এই খুতবা বর্জন করলে নামাযই বাতিল হয়ে যাবে । অতএব, জুমআ'র নামায ও এর খুত্বাদাতা একই ব্যক্তি হওয়া সমীচীন । যিনি খুতবা দিবেন, তিনিই ইমাম হবেন। এদিকে আমরা দেখছি, ইকামত নামাযের আসবাবের একটি । এর নৈকট্য আযানের সাথে যতটা, নামাযের সাথে তার চেয়ে বেশি । অতএব, সমীচীন ছিল একই ব্যক্তি কর্তৃক আযান ও ইকামত দান। অর্থাৎ, স্বয়ং ইমাম কর্তৃক ইকামত বলা । অথচ এ ব্যাপারে সবাই একমত যে, ইকামতদাতা ইমাম ছাড়া অন্য ব্যক্তি তথা মুয়াযযিন হলে কোন অসুবিধা নেই । তাহলে নামাযের সাথে নৈকট্য ও সম্পর্ক বেশি হওয়া সত্তেও নামায আদায়কারী ইমাম ছাড়া অন্য ব্যক্তি ইকামত দিলে কোন অসুবিধা নেই। অতএব, এই ইকামতদাতা মুয়াযযিন ছাড়া অন্য কোন ব্যক্তি হলেও কোন অসুবিধা হবে না। কারণ, ইকামতের নৈকট্য ও সম্পর্ক আযানের সাথে নামাযের তুলনায় কম। অতএব, আযান-ইকামতদাতা আলাদা আলাদা ব্যক্তি হলে বিনা মাকরূহ জায়েয হবে। অবশ্য মুয়াযযিন যদি অসস্তুষ্ট হয়, তবে মাকরূহ হবে। এটা ভিন্ন ব্যাপার । _বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য বযলুল মাজহুদ 8 ২/২৪৭, আওজাযুল মাসালিক ৪ ১/১৯১, মাআরিফুস সুনান 8 ১/২০৭, আমানিল আহবার ৪ ২/২৪৭, ঈযাহুত তাহাভী $ ১/৩৯৬-৩৯৯। রিবা কা ভিত অনুচ্ছেদ £ নামাযের ওয়াক্ত এই অধ্যায়ে ইমাম তাহাভী র. বিভিন্ন মাসআলা বর্ণনা করেছেন। তবে যৌক্তিক প্রমাণ পেশ করেছেন শুধু তিনটি মাসআলায় । প্রথম মাসআলা ৪ আসরের নামাযের ওয়াক্ত কখন শেষ হয়? ৬/৬/৮/.০-11110.৬99019.0010)
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।