Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ ৩৫০
📝 লেখা 📖 পিডিএফ

২. যে পবিত্রতা ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার ফলে ভেঙ্গে যায়, যেমন একটি বিশেষ সময় শেষ হওয়ার পর মোজার উপর মাসেহের পবিত্রতা খতম হয়ে যায় (এতে ইমাম মালিক র. এর মতবিরোধ আছে)। এসব পবিত্রতা সম্পর্কে একমত্য রয়েছে যে, এগুলোর একটিকেও নামায ভঙ্গ করতে পারে না। অর্থাৎ, নামায থেকে অবসর হওয়া মাত্রই পবিত্রতা নষ্ট হয় না। এগুলো ভঙ্গকারী হয়তো অপবিত্রতা অথবা ওয়াক্ত পেরিয়ে যাওয়া । একটি স্বীকৃত ও প্রমাণিত সত্য যে, ইসতিহাযা বিশিষ্ট মহিলার পবিত্রতাকে অপবিভ্রতাও ভঙ্গ করে, আবার এছাড়া অন্য জিনিসও ভঙ্গ করে। ইসতিহাযা বিশিষ্ট মহিলার পবিত্রতা ভঙ্গ করে এরূপ গরহদস কি? এতে মতবিরোধ হয়েছে। কেউ কেউ বলেন, এটা হল, সময় পেরিয়ে যাওয়া আর কেউ কেউ বলেন নামায থেকে অবসরতা। আমরা পবিত্রতা ভঙ্গের কারণ হিসেবে নামায থেকে অবসরতার কোন নজির পাইনি । তবে ওয়াক্ত পেরিয়ে যাওয়ার নজির রয়েছে। যেমন- মোজার উপর মাসেহ । অতএব, যার নজির পাওয়া যায় তথা ওয়াক্ত পেরিয়ে যাওয়া সেটাকে ওযু ভঙ্গের কারণ সাব্যস্ত করা উচিত। সেটা নয় যার কোন নজির নেই। কাজেই বলতে হয় যে, রক্তপ্রদর আক্রান্ত মহিলা প্রতিটি ওয়াক্তের জন্য ওযু করবে, প্রতিটি নামাযের জন্য নয় । আমাদের দাবিও তাই । _বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য বিদায়াতুল মুজতাহিদ ৪ ১/৬১, আমানিল আহবার £ ২/৭৭-৮৮, ঈযাহুত তাহাভী ৪ ১/২৯২-৩১৬। ২৯৮০ 0-55 05 ০১: শপ ৮০ অনুচ্ছেদ £ গোশ্ত ভক্ষণযোগ্য জন্তুর প্রস্রাবের হুকুম মাযহাবের বিবরণ £ যে সব জন্তুর গোশত খাওয়া যায় না সেগুলোর পেশাব এরূপভাবে মানুষের প্রস্রাব সর্বসম্মতিক্রমে নাপাক । ১. যে সব জন্তুর গোশত খাওয়া যায়, সেগুলোর প্রত্বাব ইমাম মালিক, আহমদ ও মুহাম্মদ, যুফার, ইবরাহীম নাখঈ, সুফিয়ান সাওরী, আমির শা'বী, যুহুরী, কাতাদা র. প্রমুখের মতে পাক। ইমাম তাহাতী র. (| ১৯৪ ৬-১১০ ছারা তাদেরকেই বুঝিয়েছেন । ২. ইমাম আবু হানীফা, শাফিঈ ও আবু ইউসুফ, আবু সাওর, ইবনে হাযম জাহিরী র. প্রমুখের মতে এগুলোর প্রস্রাব নাপাক । যেমন নাপাক সেসব প্রাণীর ৬/৬/৮/.০-11110.৬991019.0010)

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।