Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ ৩৫০
📝 লেখা 📖 পিডিএফ

যেহেতু ইমাম আবু হানীফা র. এর মতে খেজুর ভিজানো পানি দ্বারা ওযুর ক্ষেত্রে সফর ও মুকীম অবস্থায় কোন পার্থক্য নেই । বরং উভয় অবস্থাতেই তাদের মতে এর দ্বারা সাধারণ পানি বর্তমান না থাকা শর্তে ওযু করা জায়েয, যেমন তায়াম্মুমে তাদের মতে পানি বর্তমান না থাকা শর্ত। চাই সফর অবস্থায় হোক বা মুকীম অবস্থায়, সেহেতু যদি মুকীম অবস্থায় সাধারণ পানি বর্তমান না থাকে তবে ইমাম আবু হানীফা র. এর মতে, খেজুর ভিজানো পানি দ্বারা ওযু করা জায়েয হবে। জিন রজনীর এ ঘটনাতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মুসাফির ছিলেন -'। কিন্তু সেকালে সাধারণ পানির বিদ্যমানতা প্রমাণিত নয়। বরং ওযুর জন্য ইবনে মাসউদ রা. কর্তৃক এই নবীয পেশ করাই এর প্রমাণ যে, সেখানে সাধারণ পানি ছিল না। অন্যথায় পানের জন্য প্রস্তুত পানীয় ওযুর জন্য ইবনে মাসউদ রা. পেশ করতেন না। কাজেই ইমাম তাহাভী র. এর এই যৌক্তিক প্রমাণ ইমাম আবু হানীফা র. এর বিরুদ্ধে দলীল হতে পারে না। এ হল ইমাম আবু হানীফা র. এর জাহিরী রেওয়ায়াত ভিত্তিক আলোচনা । এর উদ্দেশ্য হল, ইমাম আবু হানীফা র. এর এ উক্তিটি ভিত্তিহীন নয় । কাজেই তার প্রতি ভংসনার অধিকার কারও নেই। অবশ্য ইমাম আবু হানীফা র. কর্তৃক নিজের এই মত প্রত্যাহার প্রমাণিত (নূহ ইবনে আবু মারইয়াম এর বিবরণ)। এ কারণেই এ প্রসঙ্গে ইমাম চতুষ্টয়ের মধ্যে কোন মতবিরোধ রইল না বরং খেজুর ভিজানো পানি দ্বারা ওযু নাজায়েয হওয়ার ব্যাপারে সবাই একমত হয়ে গেলেন । ইমাম সাহেব র.-এর মত প্রত্যাহার এবং দুটি উক্তি থাকার কারণ হল- যুগের পরিবর্তনের ফলে নবীযে পরিবর্তন এসে যায়। প্রথম দিকে শুধু হালকা মিষ্টি জাত নবীষের প্রচলন ছিল । যদ্বারা সর্বসম্মতিক্রমে ওযু জায়েয । আরবগণ সামান্য শুকনা খেজুর পানির মধ্যে ভিজাতেন, যার ফলে সে পানি সাধারণ রীতি অনুযায়ী মিষ্টি ও সুপেয় তথা পানযোগ্য হয়ে যেত। এর চেয়ে বেশি খেজুরের পানির স্বাভাবিক একটি বা দুটি গুণের উপর কখনো প্রবলতা আসত না। যেমন গরম পানি সুপেয় বানানোর জন্য তাতে বরফ দিয়ে ঠাণ্ডা করা হয়৷ মূলত এই ঠাণ্ডা মিষ্টি নবীয হল প্রথম প্রকার । লাইলাতুল জিন সংক্রান্ত হযরত ইবনে মাসউদ রা.-এর হাদীসের প্রয়োগক্ষেত্র এটিই । এর দুটি প্রমাণ (১) হযরত ইবনে মাসউদ রা.-কে এই নবীযে তামার সম্পর্কে জিজ্ঞেস করা হল, তিনি বললেন, 2৮৮]| ০5 ৮৫৫৮ ৪]| ৩1,৮৯০ (২) আবুল আলিয়া আবু খালদাকে বললেন, ৬/৬/৮/.০-11110.৬991019.0010)

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।