Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ ৩৫০
📝 লেখা 📖 পিডিএফ

শিশুর প্রস্বাব ধোয়া ওয়াজিব যৌক্তিক প্রমাণ ৪ বাইরের খাবার গ্রহণ করার পর ছেলে ও কন্যা শিশুর প্রস্রাবের হুকুম সর্বসম্মতিক্রমে সমান। সেহেতু বাইরের খাবার গ্রহণের পূর্বের হুকুমও উভয় ক্ষেত্রে সমান হওয়া উচিত । তথা কন্যা শিশুর প্রস্রাবের ন্যায় ছেলে শিশুর প্রস্রাবও নাপাক হওয়া এবং এ থেকে পবিত্র করার জন্য ধোয়ার প্রয়োজন হওয়া । -বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য ফয়যুল বারী £ ১/৩২৫, মাআরিফুস সুনান $ ১/২২৩, আমানিল আহবার $ ২/১০৯, ১১২, ঈযাহুত তাহাভী £ ২/৩১৭-৩২৫। অনুচ্ছেদ £ খেজুর ভিজানো পানীয় ছাড়া আর কিছু না পেলে ওযু করবে, না তায়াম্মুম? নবীয বলা হয় খেজুর ভিজানো পানীয়কে ৷ এর চারটি সুরত রয়েছে- ১. সে খেজুরের কারণে বিলকুল মিষ্টতা আসবে না। ২. খেজুর ভিজানোর পর পানি তরল থাকবে, যার ফলে অঙ্গ-প্রত্যঙ্গের উপর প্রবাহিত হবে এবং কিছুটা মিষ্টতা আসবে, তবে নেশার সৃষ্টি করবে না এবং পাকানোও হবে না। ৩. মিষ্টতা এসে নেশার সীমায় পৌঁছে যাবে। ৪. আগুনে পাকানো হবে কিংবা এমনিতেই খুব গাঢ় হয়ে যাবে, যার ফলে অঙ্গে প্রবাহিত হবে না । প্রথম প্রকার পানি দ্বারা সর্বসম্মতিক্রমে ওযু করা জায়েয । তৃতীয় ও চতুর্থ প্রকার দ্বারা কারও মতে ওযু করা সহীহ নয়। অবশ্য দ্বিতীয় প্রকারে মতানৈক্য আছে। মাযহাবের বিবরণ ঃ ১. ইমাম আবু হানীফা র. থেকে এ ব্যাপারে চারটি বিবরণ রয়েছে- (১) এর দ্বারা ওযু করা উচিত। এটির বর্তমানে তায়াম্মুম করা জায়েয নেই। এটিই হল জাহিরী রেওয়ায়াত। ইমাম যুফার, সুফিয়ান সাওরী, আওযাঈ ও হাসান বসরী র. প্রমুখের মাযহাব এটিই । (২) উভয়ের সমবয় জরুরি, অর্থাৎ, ওযুও করতে হবে, তায়াম্মুমও করতে হবে। ইমাম মুহাম্মদ র. এ মাযহাব অবলম্বন করেছেন । ৬/৬/৮/.০-11110.৬991019.0010)

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।