Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ ৩৫০
📝 লেখা 📖 পিডিএফ

৭. সবীর্য সহবাসের পর তালাক দিলে মহিলার উপর ইদ্দত ওয়াজিব হয়, এরূপভাবে শুধু খতনাদ্য়ের পারস্পরিক মিলনের ফলেও তালাক প্রদানের. পর ইদ্দত ওয়াজিব হয়। ৮. স্বামী কর্তৃক তালাক দানের পর দ্বিতীয় স্বামীর সবীর্য সঙ্গমের ফলে এই মহিলা প্রথম স্বামীর জন্য হালাল হয়ে যায়। এরূপভাবে শুধু খতনাদ্য় পারস্পরিক মিলিত হলেও হালাল হয়ে যায় । : ৯. স্বীয় বিবাহিতা স্ত্রীর সাথে যৌনাঙ্গ ছাড়া অন্যত্র সবীর্য সহবাসের পর তালাক দিলে অর্ধেক মহর ওয়াজিব হয়, যদি মহর নির্ধারিত থাকে । আর যদি মহর নির্ধারিত না হয়, তবে ওয়াজিব হয় মুত'আ। এরূপভাবে যৌনাঙ্গ ছাড়া অন্যত্র বীর্যপাতহীন সহবাসের ফলেও সেই অর্ধেক মহর অথবা মুত'আ ওয়াজিব হয়। মোটকথা, উপরোক্ত সবক্ষেত্রে সবীর্য সঙ্গম ও বীর্যহীন সহবাস উভয়টির হুকুম একই রকম । অতএব, অন্যান্য বিধানের ন্যায় বড় অপবিভ্রতা হওয়া এবং গোসল ওয়াজিবের হুকুমের ক্ষেত্রেও উভয়টি সমান হবে। যেমনিভাবে বীর্যপাতসহ সঙ্গমের ফলে গোসল ওয়াজিব হয়, এরূপভাবে বীর্যপাতহীন সঙ্গমের ফলেও গোসল ওয়াজিব হবে। উল্লেখ্য, এই পর্যন্ত সবীর্য সঙ্গম ও বীর্যহীন সঙ্গমের আলোচনা ছিল যে, উভয়টি সমস্ত বিধি-বিধানে সমান। এবার আমরা বীর্যপাত সংক্রান্ত একটি আলোচনা করছি যেটিকে কেউ কেউ গোসল ওয়াজিব হওয়ার জন্য জরুরি সাব্যস্ত করেছেন। তাদের মতে শুধু নারী-পুরুষের খতনাস্থলদ্য়ের পারস্পরিক মিলনের ফলে গোসল ওয়াজিব হয় না। চিন্তা-ফিকির করলে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে, খতনাস্থলদ্বয় মিলিত হওয়া ছাড়া শুধু বীর্যপাত অপেক্ষা খতনাস্থলদ্বয় মিলিত হওয়ার হুকুম আরও কঠোর । চাই বীর্যপাত হোক বা নাই হোক । এ কারণেই- _ ১. খতনাস্থলদ্বয় বীর্যপাতহীন হলেও এর ফলে হজ্জের কাযা ওয়াজিব হয়। কিন্তু খতনাস্থলদ্বয় মিলিত হওয়া ব্যতীত বীর্যপাত হলে হজ্জে শুধু দম ওয়াজিব হয়, কাযা ওয়াজিব হয় না। ২. নিররারুজার হিল বীর্যে ভিডি রও রাতে রাজার ওরা হয়। কিন্তু খতনাস্থলের পর মিলিত হওয়া ব্যতীত শুধু বীর্যপাত হলে কেবল কাযা ওয়াজিব হয়, কাফফারা নয়। ৩. খতনাস্থলদ্বয়ের বিনা বীর্যপাতে মিলনের ফলে যেনাতে দণ্ডবিধি ওয়াজিব হয়। কিন্তু খতনাস্থলদ্বয় মিলিত হওয়া ব্যতীত বীর্যপাত হলে দণ্ডবিধি ওয়াজিব হয় না। বরং তাযীর ওয়াজিব হয় না। ৬/৬/৮/.০-11110.৬991019.0010)

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।