Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ ৩৫০
📝 লেখা 📖 পিডিএফ

আর এক দলের মতে এটি ছোট অপবিভ্রতা। অতএব, এটি ছোট পবিত্রতাকে অর্থাৎ, ওযুকে আবশ্যক করবে । এবার লক্ষ্যণীয় বিষয় হল- উভয়ের খতনাস্থলের পারস্পরিক মিলন হালকা জিনিস না কঠোর? যদি কঠোর হয়, তবে পবিভ্রতা হতে হবে বড়। আর হালকা হলে পবিভ্রতা হতে হবে ছোট । আমরা লক্ষ্য করছি যে, বীর্যপাতহীন সহবাস অর্থাৎ, উভয়ের খতনাস্থল পরম্পরে মিলিত হওয়া এবং সবীর্য সঙ্গম উভয়টি হুকুমের ক্ষেত্রে অনেক বিষয়ে সমান । যেমন- ১. ৮]| (৮৮119 ১০] ১০৯৪ ৯৯৪ রোযা অবস্থায় সবীর্য সঙ্গমের ফলে রোযা ফাসিদ হয়। এর ফলে কাযা কাফফারা ওয়াজিব হয়। এরূপভাবে শুধু উভয়ের খতনাস্থল পরস্পরে মিলিত হলেও কাযা-কাফফারা উভয়টি ওয়াজিব হয় । যদিও বীর্যপাত নাই হোক না কেন (কোন কোন নগন্য উক্তি মতে উভয় ছুরতে কাফফারা ওয়াজিব নয়)। ২. হজ্জে সবীর্য সহবাসের কারণে দম এবং কাযা উভয়টি ওয়াজিব হয়। এরূপভাবে উভয়ের খতনাস্থল পরস্পরে মিলিত হলেও দম ও কাযা উভয়টি ওয়াজিব হয়। | ৩. সবীর্য যেনার ফলে যেরূপভাবে দপ্ডবিধি ওয়াজিব হয়। এরূপভাবে বীর্যপাত না হলেও শুধু মাত্র উভয়ের খতনাস্থল পরস্পরে মিলিত হলে দণ্ডুবিধি ওয়াজিব হয়। ৪. সন্দেহ সহকারে সবীর্য সঙ্গম হলে দণ্ুবিধি ওয়াজিব হয় না। কিন্তু মহর ওয়াজিব হয়। এরূপভাবে সন্দেহের বশীভূত হয়ে বীর্যপাতহীন সঙ্গমের ফলে অর্থাৎ, শুধু খতনাদ্ধয় পরস্পরে মিলিত হলেও মহর ওয়াজিব হয়ে যায়। ৫. যোনি ছাড়া অন্যত্র সবীর্য সহবাস হলে দণ্ডবিধি ও মহর ওয়াজিব হয় না। কিন্তু তাধীর (শাসন) ওয়াজিব হয়, যদি সন্দেহ না হয়, এরূপভাবে বীর্যপাতহীন হলেও তাযীর ওয়াজিব হয়, যদি সন্দেহ না হয়। ৬. যদি কেউ স্থীয় স্ত্রীর সাথে যথার্থ নির্জনতা ছাড়া যৌনাঙ্গে সবীর্য সহবাস করে, অতঃপর তাকে তালাক দিয়ে দেয়, তবে তার উপর পূর্ণ মহর ওয়াজিব হয়। এমনিভাবে উপরোক্ত ছুরতে শুধু খতনাদ্বয়ের পারস্পরিক মিলনের ফলেও পূর্ণ মহর ওয়াজিব হয়ে যায় । নির্জনতা না হবার শর্তায়নের কারণ হল- যদি নিনতা হয়, তবে এই খালওয়াত তথা নির্জনতার কারণেই মহর ওয়াজিব হবে। ৬/৬/৮/.০-11110.৬991019.0010)

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।