Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ ৩৫০
📝 লেখা 📖 পিডিএফ

(৮০/৬০০) ৮৮1০০-০9 ১.৩ জগতস্রষ্টা রাব্বুল আলামীনের দয়া অসীম । রহমতের কোন কুল কিনারা নেই তার। বিশেষত অযোগ্য এ বান্দার প্রতি তার যে কি অনুগ্রহ তা কলমের ভাষায় প্রকাশ করা অসম্ভব । জীবনের একটি দীর্ঘ সময় পর্যন্ত তিনি এ নালায়েককে আকায়ে নামদার তাজেদারে মদীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক হাদীসের খেদমতে নিয়োজিত রেখেছেন । সে সুবাদে তাহাভী শরীফের এ খেদমত আঞ্জাম দেয়ার সুযোগ হল। শায়খুল ইসলাম ইমাম আবু জাফর তাহাভী হানাফী র. ছিলেন মিসরের শীর্ষস্থানীয় ফকীহ ও মুহাদ্দিস । রেওয়ায়াত-দেরায়াত, ফিকহ, ইজতিহাদ ও মাযহাব সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন বেনজির ব্যক্তিত্ব । ৩০ এর উর্ধ্বে মতান্তরে প্রায় ৮০টির মত মূল্যবান গ্রন্থ তিনি রচনা করেছেন। তন্মধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছে মা'আনিল আছার (তাহাভী শরীফ), মুশকিলুল আছার ও আকীদাতুত তাহাভী। শরহে মা'আনিল আছার ইমাম তাহাভী র.-এর দুনিয়াখ্যাত হাদীস গ্রন্থ । শতাব্দীর পর শতাব্দী এটি পাঠ্যগ্রন্থরূপে পঠিত হয়ে আসছে। এতে তিনি হানাফী মাযহাবের প্রমাণ হাদীসসমূহ ও অন্যান্য মাযহাবের মৌলিক প্রমাণাদি উল্লেখ করেছেন। পক্ষে বিপক্ষের প্রমাণাদি উল্লেখ করে বিতর্কিত বিষয়গুলোতে আকলী-নকলী প্রমাণ তথা রেওয়ায়াত ও যুক্তির আলোকে হানাফী মাযহাবের প্রাধান্য দিয়েছেন। উল্লেখ্য, এ গ্রন্থের যৌক্তিক প্রমাণ ও মাযহাব নির্ণয়ের বিষয়টি তুলনামূলক জটিল হওয়ার কারণে আমরা বাংলাভাষাভাষী ছাত্র-ছাত্রীদের জন্য বক্ষমান গ্রন্থটি তৈরি করেছি। যে সব অনুচ্ছেদে যৌক্তিক প্রমাণ আছে, সেগুলো উল্লেখ করে ৯৪ ৮-৯-৪ ১৪০৮| এ৭।১ ৮৪ ৮৫৮)৬৯১ এর মিসদাক নির্ণয় করেছি। যৌক্তিক দলীলের সারনির্যাস পেশ করেছি আমাদের ভাষায়। নজরে তাহাভীর শুরু শেষ নির্ধারণ করাও ছাত্রদের জন্য জটিল। ফলে নজরের ইবারতগুলো সাথে সাথে উল্লেখ করা হয়েছে । যেসব প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলো উত্তর সহকারে পেশ করেছি। চেষ্টা করেছি বইটিকে ক্রটিমুস্ত করতে । কিন্তু শত চেষ্টার পরও তা সন্তব হয় না। সাথে অবহিত করবেন । আমরা পরবর্তিতে সংশোধন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। সহযোগী সবার প্রতি আন্তরিক শুকরিয়া। আল্লাহ্‌ তা'আলা আমাদের এই শ্রম কবুল করুন। উদ্মতে মুহাম্মদীর জন্য গ্রন্থটিকে উপকারী বানান । আমীন। বিনীত ২৬/৬/০৬ নোমান আহমদ ৬/৬/৮/.০-11110.৬991019.0010)

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।