Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ ৩৫০
📝 লেখা 📖 পিডিএফ

এসব রেওয়ায়াতের কারণে বিড়ালের ঝুঁটার অপবিভ্রতায় কিছুটা হালকাপনা এসে গেছে। অতএব, মাকরূহে তাহরীমী হবে । কিন্তু ইমাম কারখী ও অন্যান্য. ইমামএর হালকাপনা শক্তিশালী মেনে মাকরূহে তানযীহী বলেন। ফতওয়া এর উপরই । -বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য বিদারাতুল মুজতাহিদ £ ১/২৮০, ঈযাহুদ তাহাভী ৪ ১/৯৭-১০৫ ০ অনুচ্ছেদ ঃ কুকুরের ঝুটা মাযহাবের বিবরণ ঃ কুকুরের ঝুটা সংক্রান্ত দুটি ইখভিলাফ রয়েছে- ১. ইমাম মালিক (প্রসিদ্ধতম উক্তি অনুযায়ী) বুখারী আওযাঈ র. ও আহলে জাহিরের মতে কুকুরের গোশ্ত পবিত্র । অতএব, এর ঝুঁটাও পবিত্র । যে পাত্রে এটি মুখ দিবে সেটিও পবিভ্র। বাকি রইল- বিভিন্ন হাদীসে এটিকে ধৌত করার যে নির্দেশ প্রদান করা হয়েছে, সেটা পবিব্র করার জন্য নয়, বরং এটি একটি তাআব্বুদী (ইবাদতমুলক বিষয়) ও চিকিৎসাজনিত ব্যাপার । কিন্তু ইমাম আবু হানীফা, শাফিঈ ও আহমদ র. ও সংখ্যাগরিষ্ঠ ফকীহ ও সুহাদ্দিসের মতে কুকুরের ঝুটা অপবিত্র । পাত্র ধোয়ার নির্দেশ দেয়া হয়েছে পবিত্র করার উদ্দেশ্যে । ২. দ্বিতীয় ইখলিতাফ হল, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কিরামের মধ্যে পরস্পরে পবিব্রকরণ পদ্ধতি সম্পর্কে মতবিরোধ হয়ে গেছে ইমাম শাফিঈ ও আহমদ র. এর মতে, সাতবার ধোয়া ওয়াজিব। ইমাম আহমদ র. এর (এক উক্তি) মতে, মুহাম্মদ ইবনে সীরীন, ইসহাক ইবনে রাহওয়াইহ, আবু সাওর, আবু উবাইদ, উরওয়া ইবনে যুবাইর ও ইবনে আব্বাস রা. এর মতানুযায়ী অষ্টমবার মাটি দিয়ে ধোয়াও আবশ্যক। পক্ষান্তরে ইমাম আবু হানীফা, আবু ইউসুফ, মুহাম্মদ ও সংখ্যাগরিষ্ঠ হানাফীদের মতে, অন্যান্য নাপাকের মত এটাও তিনবার ধৌত করাই যথেষ্ট । তে পে র্‌ ০ চে ১5 ০৬ ০৮:৮০ 48৪1৯৮500০5 255 ০05 ০৪ 2৮৮ ৬/৬/৮/.০-11110.৬991019.0010)

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।