তাকে কেউ ক্রয় করে, তবে এই ক্রয় সহীহ। বুঝা গেল, যে রমণীর সাথে সহবাস হারাম, তাকে ক্রয় করা সহীহ, কিন্তু বিয়ে করা সহীহ নয়। বস্তুতঃ মুহরিমের জন্য স্ত্রী সহবাস করা সর্বসম্মতিক্রমে হারাম । অতএব, উপরের " মূলনীতির আলোকে এই মুহরিমের জন্য কোন মহিলাকে ক্রয় করা তো সহীহ হতেই পারে, কিন্তু বিয়ে করা সহীহ হতে পারে না। যদি কেউ করে, তবে হলে এর উপর বিয়ের কিয়াস করা যায় না। উত্তর॥ ১. “যে অবস্থায় সহবাস করা হারাম, এ অবস্থায় বিয়ে করাও হারাম'-এই মূলনীতি সহীহ নয়। কারণ, রোযাদারের জন্য রোযা অবস্থায় এবং মহিলাকে বিয়ে করা হারাম নয়, বরং সর্বসম্মতিক্রমে সহীহ । এরূপভাবে মাসিক অবস্থায় কোন স্ত্রীর সাথে সহবাস করা হারাম, কিন্তু তাকে বিয়ে করা হারাম নয়, বুঝা গেল সহবাস হারাম হলেও বিয়ে হারাম বা বাতিল হওয়া আবশ্যক হয় না। কাজেই ইহরাম অবস্থায় সহবাস হারাম হওয়া সত্তেও বিয়ে সহীহ হয়ে যাবে। ২. দুধবোনকে বিয়ে করা হারাম । কিন্তু দুগ্ধ দানের এ বিষয়টি বিয়ের পর কোন মহিলার মধ্যে পাওয়া গেলে, যেমন বিয়ের সময় এ মহিলা ছিল পরনারী, কিন্তু পরবতীতে কোন কারণে এই মহিলা এই স্বামীর দুধ বোন বা মা হয়ে গেছে, তবে তৎক্ষণাৎ এই বিয়ে রহিত হয়ে যায়। এর পরিপন্থী ইহরাম । কারণ, যদি সে ইহরাম বিয়ের অবস্থায় হয়, যেমন কোন বিবাহিত ব্যক্তি ইহরাম বাধল, তবে এর ফলে তার বিয়ে ছুটে যায় না। কাজেই বিয়ে অবস্থায় দুধ পানের বিষয়টি যুক্ত হলে যেহেতু বিয়েকে রহিত করে দেয়, সেহেতু নতুনভাবে বিয়ে করলেও সে দুগ্ধ পান প্রতিবন্ধক হয়ে যাবে । কিন্তু বিয়ে অবস্থায় ইহরাম যুক্ত হলে, যেহেতু বিয়ে রহিত হয় না, তাই নতুনভাবে বিয়ে করলেও সেটি ইহরামের জন্য প্রতিবন্ধক হবে না । অতএব, দুধ পানের উপর ইহরামকে কিয়াস করা ঠিক হবে না। সারকথা, ইহরাম অবস্থায় বিয়ের আকদ করা সহীহ যুক্তির আলোকে তাই প্রমাণিত হয়। বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য নুখাবুল আফকার $ ৭/২৪৫, ২৪৬, আওজাযুল মাসালিক ঃ ৩/৩৯৯, উমদাতুল কারী ১০/১৯৫, মাআরিফুস সুনান ঃ ৬/১১১, নায়লুল আওতার ৪ ৪/২৩৩, নববী £ ১/৪৫৩, তিরমিযী ৪ ১/১৭২, বযলুল মাজহুদ £ ৩/১৩৪, মুগনী £ ৩/১৫৮, ঈযাহুত তাহাভী ৪ ৩/৬৪০-৬৫০। ৬/৬/৮/.০-11110.৬99019.0010)
— পৃষ্ঠা ৩৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।