যাদের দাবি শুধু কুরবানীর জন্তু পাঠালেই মুহরিম হয়ে যায়, তাদের মতে জন্তু পাঠালে তখন হালাল হবে, যখন অন্যরা হজ্জ করে ইহরাম খুলে হালাল হয়ে যাবে । অন্যদের হালাল হওয়ার সাথে সাথেই তার উপর হালাল হওয়ার হুকুম আসবে । তাকে হালাল হওয়ার জন্য কিছু করতে হবে না। অথচ সর্বসম্মত মুহরিম, যে হজ্জ বা উমরার ইহরাম বেঁধেছে, সে শুধু ওয়াক্ত শেষ হলেই হালাল হতে পারে না, বরং কিছু কাজ করে তাকে হালাল হতে হয়। যেমন- হজ্জের ইহরামওয়ালা ব্যক্তি আরাফায় অবস্থান না করার ফলে হজ্জ ছুটে গেলে শুধু হজ্জ ছুটে যাওয়ার কারণে সে হালাল হতে পারে না, বরং তাকে অবশিষ্ট কাজগুলো তথা মাথামুণ্ডন অথবা মাথা ছাটা এবং তাওয়াফের মাধ্যমে হালাল হতে হবে, কেউ হজ্জের সবগুলো কাজ করেও তাওয়াফে যিয়ারত না করলে তার জন্য স্বীয় স্ত্রীর সাথে সহবাস হালাল হবে না। এরূপভাবে উমরার ইহ্রামকারী তাওয়াফ, সাঈ ও হলক ব্যতীত হালাল হতে পারে না। যদি তাওয়াফ, সাঈ করে, তবে হলক বা কসর করা ব্যতীত হালাল হতে পারে না। বুঝা গেল, কেউ শুধু সময় শেষ হওয়ার ফলে হালাল হতে পারে না, বরং হালাল হওয়ার জন্য কিছু কাজ করতে হয়। যে ব্যক্তি উমরার ইহরাম বেঁধে কুরবানীর পশু পাঠিয়েছে, সে তামাতুর নিয়ত করলে শুধু উমরার কাজ তথা তাওয়াফ, সাঈ করে হালাল হতে পারে না, যতক্ষণ না সে হজ্জের সমস্ত কাজ সম্পাদন করবে । শুধু তাওয়াফ ও সাঈ দ্বারা তার হালাল না হওয়ার কারণ সে কুরবানীর পশু পাঠিয়েছে এবং তামাত্ুর নিয়ত. করেছে। এই তামাতুকারী স্বীয় ইহরাম থেকে নির্ধারিত সময় অতিক্রান্ত হলে হালাল হতে পারে না, বরং হজ্জের কাজ করে মাথা মুগ্ডন বা ছাটার মাধ্যমে তাকে হালাল হতে হয়। এ হল: সর্বসম্মত ইহরামের বিধান যে, সময় অতিক্রান্ত হওয়ার ফলে কেউ হালাল হয় না, এর জন্য কিছু কাজ করতে হয়। এদিকে যে ব্যক্তি কুরবানীর পশু পাঠিয়ে নিজের পরিবারে অবস্থান করে, তার সম্পর্কে এই বক্তব্য রাখা ঠিক নয় যে, সে সময় অতিক্রান্ত হওয়ার ফলে হালাল হয়ে যায়, অন্যদের ইহরাম যখন শেষ হবে, সে তার ইহরাম থেকে তখন হালাল হবে, তাকে কিছু করতে হবে না। কারণ, এটা ইহরামের সর্বসম্মত হুকুমের খেলাফ। যদ্বারা বুঝা যায়, শুধু কুরবানীর পশু পাঠালে মানুষ মুহরিম হয় না, অন্যথায় হালাল হওয়ার জন্য তাকে কিছু করতে হত । অতএব, সংখ্যাগরিষ্ঠের মত প্রমাণিত হল। বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য মাআরিফুস সুনান £ ৬/২৬২, আওজাযুল মাসালিক £ ৩/৫৩৯, নায়লুল আওতার ঃ ৪/৩৩৮, নববী £ ১/৪২৫, উমদাতুল কারী £ ১০/৩৭, নুখাবুল " আফকার £ ৭/২২৫-২২৮, ঈযাহুত তাহাভী £ ৩/৬৩২-৬৩৯। ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ৩৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।