বান্দার উপর আবশ্যকীয় কাজগুলো দু'প্রকার- ১. যেগুলো আদায়ের জন্য একটি সময় নির্ধারিত আছে, যা ছুটে গেলে সে কাজও ছুটে যায়। কারণ, এর জন্য বিশেষ সময় দেয়া হয়েছে, যাতে বিভিন্ন শর্ত হয়। ২. যে সব কাজের জন্য বিশেষ কোন ওয়াক্ত নেই, বরং সর্বদাই তার ওয়াক্ত । যেমন- জিহারের কাফফারা, রোযার কাফফারা ও হত্যার কাফফারায় যে রোযা রাখতে হয়, তার কোন বিশেষ সময় নেই। আরও যেমন- কসমের কাফফারায় ১০ মিসকীনকে খানা খাওয়ানো বা তাদেরকে পোশাক দান বা একজন গোলাম আযাদ করা, এর জন্য কোন বিশেষ ওয়াক্ত নেই। আল্লাহ্্তাআলা উভয় প্রকারে ওজর ধর্তব্য রেখেছেন । যেমন- প্রথম প্রকারে নামাযের শর্ত-শরায়েত ও রোকনগুলোতে ওজর ধর্তব্য রেখেছেন। উদাহরণস্বরূপ পানি না পেলে ওষুর হুকুম রহিত হয়ে তায়াম্মুমের হুকুম এসে যায়। ছতর ঢাকার মত কাপড় না পেলে বিবস্ত্র হয়ে নামায পড়া জায়েয হয়ে যায় । কিবলার দিকে ফিরতে না পারলে, অন্য যে কোন দিকে ফিরে নামায পড়তে পারে, দাড়াতে না পড়তে পারে । শরীয়ত নির্ধারিত ওয়াক্তের আমলগুলোতে ওজর ধর্তব্য রেখেছে। নামাযের উদাহরণ দ্বারা তা স্পষ্ট হল। ৃ অতঃপর দেখতে হবে, যদি কারও নামায সংক্রান্ত কোন ওজর এরূপ সময়ে যুক্ত হয়, যদি সে ওজর না ধরে তাকে সুযোগ না দেয়া হয়, বরং ওজর দুর হওয়া এমতাবস্থায় যেরূপভাবে ওজর ধর্তব্যে এনে তাকে অবকাশ দিয়েছে, এরূপভাবে যদি তার ওজর এরূপ সময় যুক্ত হয় যে, তা দুরীভূত হওয়ার পর নামাষের ওয়াক্ত বাকি থাকার পূর্ণ সম্ভাবনা আছে, তবে সেখানেও শরীয়ত তা ধর্তব্যে এনে তাকে অবকাশ দিয়েছে । অথচ এখানে এই হুকুম হওয়া অযৌক্তিক ছিল না যে, সে মাজুর ব্যক্তি নিজের ওজর শেষ হওয়ার অপেক্ষা করবে । যেমন- ওজরের কারণে ভায়াম্মূম করা, বসে অথবা ইশারায় নামায পড়ার ক্ষেত্রে ওজর আসার সাথে সাথেই অবকাশ গ্রহণ না করে, ওজর দূরীভূত হওয়ার অপেক্ষা করবে । এবার যদি ওজর দূরীভূত না হয়, এরূপভাবে ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশংকা হয়, তবে তখন অবকাশ গ্রহণ করে তায়াম্মুম করে, বসে বা ইশারায় স্বীয় নামায ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ৩৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।