গ্রন্থকার কুরাবানী দিবসে এবং দুই ঈদে রোযার নিষেধের রেওয়ায়াতগুলো সাতজন সাহাবী থেকে নয়টি সূত্রে বর্ণনা করেছেন। (১) হযরত উসমান রা. এর রেওয়ায়াত- এক সূত্রে (২) হযরত আলী রা. এর রেওয়ায়াত- এক সূত্রে (৩) হযরত উমর রা. এর রেওয়ায়াত- দুই সূত্রে €৪) হযরত আয়েশা রা. এর রেওয়ায়াত- এক সূত্রে (৫) হযরত আবু সাঈদ খুদরী রা. এর রেওয়ায়াত- দুই সূত্রে (৬) হযরত আবু হোরায়রা রা. এর রেওয়ায়াত- দুই সুত্রে (৭) হযরত আনাস রা. এর রেওয়ায়াত- এক সূত্রে এসব রেওয়ায়াতে প্রিয়নবী সাল্পেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর দিন ও. দুই ঈদের দিবসে রোযা রাখতে সাধারণভাবে নিষেধ করেছেন । এই নিষেধে তামাত্ুকারী, কিরান আদায়কারী ও হজে অবরুদ্ধ ব্যক্তি প্রমুখ সবাই অন্তর্ভুক্ত । বস্তুতঃ কুরবানীর দিনকে হজ্বের সেসব দিনের বাইরে রাখা হয়েছে, যেগুলোতে তামাত্ুকারী ও কিরানকারীকে রোযা রাখার অনুমতি দেয়া হয়েছে। যেহেতু কুরবানীর দিনকে সেসব দিন থেকে বাইরে রাখা হয়েছে, সেহেতু আইয়্যামে তাশরীক উত্তমরূপেই সেসব দিবস থেকে বহির্ভত হবে । কাজেই যেরূপভাবে কুরবানী দিবসে রোযা রাখা জায়েয নেই, অনুরূপভাবে আইয়্যামে তাশরীকেও তামাত্ুকারী, কিরানকারী ও অবরুদ্ধ ব্যক্তির জন্য রোযা রাখা জায়েয হবে না। রোযাই রাখা জায়েয হবে না। অতএব, এরূপ তামাত্ুকারী কিরান আদায়কারী ও অবরুদ্ধ ব্যক্তির উপর দম ওয়াজিব হবে,যে, কুরবানীর দিনের পূর্বেকার তিন দিন রোযা রাখেনি । এটাই আমাদের আলিমত্রয়ের মাযহাব । এটার উপরই হানাফীদের ফতওয়া । সারকথা, প্রচুর হাদীসে যে ৫ দিন রোযা রাখা সম্পর্কে নিষেধাজ্ঞা এসেছে, তন্মধ্যে আইয়্যামে তাশরীকের ন্যায় কুরবানীর এক দিনও আছে। কিন্তু তামাতু অথবা কিরানকারীকে কেউ কুরবানীর দিন রোযা রাখার অনুমতি দেন না, অথচ আইয়্যামে.তাশরীকের তুলনায় কুরবানীর দিন হজ্জ দিবসগুলোর অধিক নিকটবতাঁ, অতএব কুরবানীর দিন রোযা রাখার নিষেধে যেরূপভাবে তামাত্ু, কিরানকারী এবং অবরুদ্ধ সবাই সর্বসম্মতিক্রমে অন্তর্ভুক্ত, কেউ ব্যতিক্রম নয়, ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।