এই কিরান আদায়কারী ব্যক্তি কিরান অবস্থায় যদি. এরূপ কোন কাজ করে, যেটি হজ্জ বা উমরা অবস্থায় করলে একটি দম ওয়াজিব হত, যেমন- ইহরামে নিষিদ্ধ বিষয়গুলো থেকে কোন একটিতে লিপ্ত হলে । কারণ, এই কর্মে লিগ্ততা হজ্জ অবস্থায়ও দমের কারণ, উমরা অবস্থায়ও । কাজেই এমতাবস্থায় এ কিরান আদায়কারীর উপর দুটি দম ওয়াজিব হবে । কারণ, কিরান অবস্থায় তার জন্য দুটি হুরমত ভঙ্গ করা আবশ্যক হয়। এই কিরান আদায়কারী যদি কুরবানীর পূর্বে হলক করে, তবে উপরোক্ত হুকুমের উপর কিয়াস করলে, বাহ্যত এর উপর দুটি দমই ওয়াজিব হওয়ার কথা । যেমন- বলেছেন, ইমাম যুফার র.। কিন্তু যদি ভাল করে চিত্তা করা হয়, তবে বুঝে আসবে, উপরোক্ত ছুরতে শুধু একটি দম তার উপর ওয়াজিব হয়। কারণ, যে জিনিসে লিপ্ত হলে, হজ্জ অথবা উমরা অবস্থায় একটি দম ওয়াজিব হয় যদি সে কাজটি কিরান অবস্থায় করে, তবে দুটি দম ওয়াজিব হয়। কিন্তু কুরবানীর পূর্বে হলক করলে সেটি এরূপ কাজ হল না, যার ফলে হজ্জ অথবা উমরা অবস্থায় কারো উপর কোন দম ওয়াজিব হয় । কারণ, শুধু হজ্জ অথবা উমরার ছুরতে তার উপর কোন কুরবানী আসে না। কাজেই ওখানে কুরবানীর পূর্বে হলকের প্রশ্নই আসে না। এর ফলে স্পষ্ট হয় যে, যবাইয়ের পূর্বে মাথা মুণ্ডন, তার উপর শুধু হজ্জ অথবা উমরার কারণে হারাম হয়নি, বরং উভয়টির সমষ্টির কারণে । হজ্জ ও উমরা একত্রিত হলে যে জিনিসটি আবশ্যকীয়, সেটি দুই নয় বরং একটি হয়। এজন্য কেউ শুধু হজ্জ অথবা উমরা করলে তার উপর কোন কুরবানী নেই। কিন্তু যদি সে হজ্জ ও উমরা একত্রিত করে, ". তার উপর শুকরিয়ারূপে কুরবানী কারণ যেহেতু শুধু হজ্জ অথবা শুধু উমরা নয়, বরং উভয়টির একব্রিকরণ, সেহেতু এতে লিপ্ত হলে একটি দম ওয়াজিব হবে, দুটি নয়। অবশ্য যে হুরমতের কারণ আলাদাভাবে হজ্জ হয়ে থাকে এবং উমরাও, সেখানে দুটি হুরমতের কারণে নিষিদ্ধ জিনিসে লিপ্ত হলে দুটি দম ওয়াজিব হবে । যেমন- কিরান অবস্থায় ইহরামের নিষিদ্ধ কাজে লিপ্ত হল। অতএব, যে হুরমতের কারণ আলাদাভাবে হজ্জ ও উমরা উভয়টি হবে, তাতে লিপ্ত হলে, দম ওয়াজিব হবে। এর উপর কিয়াস করে এ হুরমতে লিগ্ড হলেও দুটি দম ওয়াজিব করা সহীহ হবে না। যার কারণ, না হজ্জ না উমরা, বরং উভয়টির একভ্রিকরণ। অতএব, ইমাম যুফার র.-এর কিয়াস বাতিল হল, আবু হানীফা র. এর উক্তি প্রমাণিত হল। | _বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য নুখাবুল আফকার £ ৭/৯৪, ঈযাহুত তাহাভী ঃ ৩/৫৬৬-৫৭২। ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।