গু এর উত্তর হল, যদিও এ তিনটি জিনিস এক সাথে হালাল হওয়া এবং মাথা মুগ্ডনের উপর অবশিষ্ট নিষিদ্ধ বিষয়গুলো স্থগিত না হওয়াই যুক্তির দাবি, কিন্তু শরীয়ত নিজের পক্ষ থেকে সেখানে তরতীব বা ক্রমবিন্যাস স্থির করেছে। পাথর নিক্ষেপের পর প্রথমত মাথা মুগ্তন হালাল হবে, এরপর অন্যান্য নিষিদ্ধ বস্তু। এ কারণে উমরার ইহরামেও এই তরতীবই অর্থাৎ, তাওয়াফ ও সাফা-মারওয়ার মাঝে সাঈর পর প্রথমে মাথা মুণ্তন হালাল হয়, এরপর অন্যান্য নিষিদ্ধ বস্তু। হজ্জ ও উমরার ইহরাম যেহেতু অন্যান্য আহকামে এক রকম, সেহেতু উপরোক্ত এই হুকুমও বরাবর থাকবে । তথা প্রথমত হলক হালাল হবে এবং অবশিষ্ট নিষিদ্ধ বস্তৃগুলোর বৈধতা এর উপর মওকুফ থাকবে । মোটকথা, পাথর নিক্ষেপের পর মাথা মুন্ডনের সাথে সাথে সহবাস ও চুম্বন ছাড়া ইহরামের অন্যান্য নিষিদ্ধ বস্তৃগুলো হালাল হবে, যুক্তির দাবি এটাই। -বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য উমদাতুল কারী 8 ১০/৯৩, বিদায়াতুল মুজতাহিদ ঃ ১/২১৮, নুখাবুল আফকার £ ৭/৪৯, ই'লাউস সুনান ৪ ১০/১৬১, আওজাযুল মাসালিক ঃ ৩/৬৬৯, মাআরিফুস সুনান £ ৬/২৯১, মুগনী £ ৩/৪৬২, ঈযাহুত তাহাভী £ ৩/৫৪৯-৫৫৭। অনুচ্ছেদ $ যে ব্যক্তি তার হজ্জের কোন বিধান অন্যটির আগে পালন করেছে কুরবানীর দিনের চার কাজে তরতীব £ যিলহজ্জের ১০ তারিখের কাজ মোট চারটি- ১. জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ, ২. অতঃপর কুরবানী, ৩. অতঃপর মাথা মুগ্ডানো বা চুল ছাটা, ৪. অতঃপর তাওয়াফে যিয়ারত । সর্বসম্মতিক্রমে এই ক্রমবিন্যাস কাম্য । কিন্তু এর হুকুমে মতবিরোধ আছে। মুজাহিদ, দাউদ জাহিরী ও মুহাম্মদ র. এর মতে উপরোক্ত তরতীব সুন্নত। অতএর, এর খেলাফ করলে কোন দম অথবা জরিমানা ওয়াজিব হবে না। ২. ইমাম আবু হানীফা, যুফার, জাবির ইবনে যায়েদ, ইবরাহীম নাখঈ র. এর মতে তাওয়াফে যিয়ারত ছাড়া বাকি তিনটি কাজে তরতীব ওয়াজিব। খেলাফ করলে দম ওয়াজিব হবে। এ মাসআলায় ইমাম মালিক র. থেকে তিনটি মত পাওয়া যায়। (১) দম ওয়াজিব, (২) ফিদিয়া ওয়াজিব, (৩) ওয়াজিব নয় । ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।