Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ ৩৫০
📝 লেখা 📖 পিডিএফ

অনুচ্ছেদ £ যে পানিতে নাপাক পড়ে কুল্লাতাইন (মটকাদয়) সংক্রান্ত মাসআলা এ অনুচ্ছেদে দুটি গুরুতৃপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে। প্রথম বিষয়টি হল- পানিতে নাপাক পড়লে অপবিত্র হবে কিনা? অবশ্য আমরা এ বিষয়টি নিয়ে এখানে আলোচনা করব না। কারণ, প্রথমটিতে নজরে তাহাভী তথা যৌক্তিক প্রমাণ নিয়ে আলোচনা হয়নি। 1139 ৮১ ৩1১ ৪ ০৪১ ৮০৯৪ 01 ৮৮০ 0০) ৮২১৮ ০৮ তি] ০ ০১৫ ০৮৮ 5৩ |১| থেকে দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। বিষয়টি হল, যাদের মতে পানি নাপাক হওয়ার জন্য কম ও বেশি হওয়া ধর্তব্য তাদের মতে এ সংক্রান্ত দুটি মাযহাব রয়েছে। মাযহাবের বিবরণ £ ১. ইমাম শাফিঈ, আহমদ, ইসহাক ইবনে রাহওয়াইহ, আবু সাওর, আবু উবাইদ, মুহাম্মদ ইবনে ইসহাক, ইবনে খুযাইমা র. প্রমুখের মতে, যদি পানিতে নাপাক পড়ে তার তিন গুণের কোন একটিতে পরিবর্তন না আসে আর সে পানি দুই মটকা অপেক্ষা কম হয় তবে তা নাপাক হয়ে যায়। আর যদি দুই মটকা অথবা তার চেয়ে বেশি হয় তবে পবিত্র থাকবে । এতে বোঝা গেল তাদের মতে কম পানির পরিমাণ অনুমান নির্ভর নয়; বরং তাত্বিক ও বাস্তবতানির্ভর। ২. হানাফীদের মতে কম পানির পরিমাণ তত্নির্ভর নয়; বরং অনুমান নির্ভর। মুবতালাবিহীর (সংশ্লিষ্ট ব্যক্তির) রায়ের উপর অর্পিত। তবে আল্লামা গাঙ্গুহী, হযরতজী মাওলানা ইউসুফ র. এবং আল্লামা বিনৌরী র. হানাফীদের তিনটি উক্তি বর্ণনা করেছেন। ৬/৬/৮/.০-11110.৬99019.0010)

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।