প্রবিষ্ট হয়ে যায়, এরূপভাবে দু'টি ইহরামের কাজে পরস্পরে প্রবিষ্ট হয়ে যাবে। কিরান আদায়কারীর উপর শুধু একটি তাওয়াফ ও একটি সাঈ ওয়াজিব হবে । উত্তর ॥ এর উত্তরে বলা হবে, হেরেমের ভিতরে কোন শিকার মারার কারণে মুহরিমের উপর একটি জাযা ওয়াজিব হওয়ার প্রশ্ন মজবুত নয়। কারণ, এ সম্পর্কে ইমাম আবু হানীফা, আবু ইউসুফ ও মুহাম্মদ র. এর উক্তি হল যে, যুক্তি তো ছিল মুহরিমের উপর দু'টি জাযা ওয়াজিব হওয়া । কিন্তু তারা সেখানে কিয়াস ছেড়ে ইসতিহসান (সুক্ষ কিয়াস) এর উপর আমল করে একটি. জাযা ওয়াজিব সাব্যস্ত করেছেন। কিন্তু ইমাম তাহাভী র. বলেন, আমি তাদের মত বলি না, আমার বক্তব্য হল, তারা যেটিকে ইসতিহসান সাব্যস্ত করেছেন, এটি আমার মতে হুবহু কিয়াস। কারণ, এ বিষয়ে সবাই একমত যে, এক ইহরামের মাধ্যমে হজ্জ ও উমরা উভয়টি একত্রিত করা জায়েয আছে। কিন্তু দু'টি হজ্জ কিংবা দু”টি উমরা একত্রিত করা জায়েয নেই । এর ফলে বুঝা যায়, এক ইহরাম দ্বারা দু'টি আলাদা বিষয় একত্রিত করা যায়। কিন্তু সমজাতীয় দু'টি জিনিস একত্রিত করা যায় না, অন্যথায় দু'টি হজ্জ অথবা দু'টি উমরা একত্রিত করা জায়েষ হয় না কেন? এদিকে ইহরামের সম্মান ও হেরেমের সম্মান দু'টি আলাদা আলাদা হুরমতের বিষয়। এগুলোর জাযাও আলাদা আলাদা । ইহরামের সম্মানের জাযায় রোযা রাখাই যথেষ্ট । কিন্তু হেরেমের সম্মানের জাযায় রোযা রাখা যথেষ্ট নয়। যেহেতু সম্মানের বিষয়টি আলাদা আলাদা, জাযাও ভিন্ন ভিন্ন, সেহেতু সেখানে উভয় জাযা পরস্পরে প্রবিষ্ট হওয়া সহীহ। একটি আদায় করলে অপরটিও আদায় হয়ে যাবে। কারণ, ভিন্ন ভিন্ন দুটি জিনিসে পারস্পরিক প্রবিষ্ট হওয়া জায়েয আছে। আর কিরান আদায়কারীর উভয় হুরমত (হজ্জের হুরমত ও উমরার হুরমত) এক প্রকারের । কারণ, হজ্জ ও উমরা যদিও আলাদা আলাদা বিষয় কিন্তু এগুলোর হুরমত এক রকম । কাজেই উভয়টির হুরমত এক রকম হওয়ার ফলে এখানে জাযায় প্রবিষ্ট হওয়া জায়েয হবে না। বরং দু"টি হুরমতের স্বতন্ত্র দু'টি জাযার প্রয়োজন হবে। তাছাড়া, হজ্জ ও উমরার হুরমতের ন্যায় এগুলোর তওয়াফও একরকম । কারণ, হজ্জের তাওয়াফ ও উমরার তাওয়াফে কোন পার্থক্য নেই। অতএব, প্রত্যেক তাওয়াফ স্কতন্ত্রভাবে আদায় করতে হবে । যেরূপভাবে সমজাতীয়তার কারণে দু"টি হজ্জ অথবা দু'টি উমরার মধ্যে পারস্পরিক অনুপ্রবেশ হয় না, এরূপভাবে এখানেও দু'টি তাওয়াফে অনুপ্রবেশ হবে না । এটাই মূলনীতির দাবি। ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।