Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ 350
📝 Text 📖 PDF

সেহেতু তাওয়াফের নামায পড়াও উত্তমরূপেই নিষিদ্ধ হবে। এর পরিপন্থী আসরের পর সূর্য হলুদ হওয়া পর্যন্ত এবং ফজরের পর সূর্যোদয় পর্যন্ত সময়। কারণ, এগুলোতে শুধু নফল নামায নিষিদ্ধ । কাযা ও জানাযা নামায নিষিদ্ধ নয়। অ৪য়াফের নামায যেহেতু তাওয়াফের কারণে ওয়াজিব হয়, সেহেতু এর সাদৃশ্য রয়েছে কাযা ও জানাযা নামাযের সাথে। কারণ, ওয়ক্তিয়া নামায ছুটে গেলে কাযা এবং জানাযা উপস্থিত হলে নামাযে জানাযা ওয়াজিব হয় । এ কারণে যেসব ওয়াক্তে কাযা ও জানাযা নামায পড়া যাবে সেসব ওয়াক্তে তাওয়াফের নামাযও পড়া যাবে । যেসব ওয়াক্তে এ দু'টো নিষিদ্ধ হবে, এটিও নিষিদ্ধ হবে । অতএব, যেহেতু আসরের পর সূর্য হলুদ হওয়া পর্যন্ত এবং ফজরের পর সূর্যোদয় পর্যন্ত কাযা ও জানাযার নামায পড়া মাকরূহ নয়, সেহেতু তাওয়াফের নামায পড়াও মাকরূহ হবেনা। _বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য ফাতহুল বারী ৪ ৩/৪৮৮, মাআরিফুস সুনান ৪ ৬/১৬৫, আওজাযুল মাসালিক £ ৩/৫০৪, নুখাবুল আফকার ঃ ৬/১৬৭, উমদাতুল বারী ৯/২৭১, ঈযাহ্ত তাহাতী $৩/৪৫৮-৪৬৫। 25০৯০222015 ০১৩ শপ ১৮৯ ৩ ৯০০ অনুচ্ছেদ £ যে ব্যক্তি হজ্জের ইহরাম বেঁধে আরাফায় অবস্থানের পূর্বে এর জন্য তাওয়াফ করে মাসআলার ব্যাখ্যা £ হজ্জের রোকন দু"টি- ১. আরাফায় অবস্থান। এর সময় হল, যিলহজ্জের ৯ তারিখে সূর্য হেলা থেকে ১০ই যিলহজ্জের ফজর উদয় পর্যন্ত । ২. তাওয়াফে যিয়ারত এর ওয়াক্ত শুরু হয় ১০ তারিখের ফজর উদয় থেকে । আসল হুকুম হল, হজ্জের ইহরামকারী ব্যক্তি ৯ তারিখে আরাফায় অবস্থান এবং ১০ তারিখে তাওয়াফে যিয়ারতের পর কুরবানী করে স্বীয় ইহরাম খুলে হালাল হয়ে যাবে। ১. যদি হজ্জের ইহরামওয়ালা ব্যক্তি আরাফায় অবস্থানের পূর্বে তাওয়াফ করে, তবে একদল আলিমের মতে যদি সে কুরবানীর পশু নিয়ে না যায়, তবে এই তাওয়াফের মাধ্যমে কুরবানীর দিনের পূর্বেই এ ব্যক্তি হালাল হয়ে যাবে। তন্মধ্যে রয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, আতা, দাউদ, জাহিরী ও আসহাবে জাওয়াহির। (| *০ ৯১৭ ছারা গ্রন্থকার তাদেরকেই বুঝিয়েছেন। ৬/৬/৮/.০-11110.৬991019.0010)

— Page 290 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.