Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ ৩৫০
📝 লেখা 📖 পিডিএফ

খালেস গোলাম এবং সে বাদী যেটি মালিকের পক্ষ থেকে উম্মে ওয়ালাদ হয়নি, এরূপভাবে যে উটের উপর মালিক কোন জিনিস ওয়াজিব করেনি, এগুলোতে পূর্ণাঙ্গ মালিকানা বিদ্যমান। অতএব, এগুলোকে বিক্রি করা, এগুলো থেকে উপকৃত হওয়া এবং অন্য কাউকে এগুলো থেকে উপকৃত হওয়ার মালিক বানানো, চাই কোন জিনিসের বিনিময়ে হোক বা বিনিময় ছাড়া- এ সবকিছু জায়েয আছে। ২. যেসব জিনিসে মালিকানা পূর্ণাঙ্গরূপে নেই । বরং মালিকানার কোন কোন বিধান দূরীভূতকারী কোন জিনিস সেখানে প্রবেশ করেছে, যেমন- উম্মে ওয়ালাদ- তাকে বিক্রি করা জায়েয নেই । অবশ্যই তা থেকে নিজে উপকৃত হওয়া, অন্যকে এর দ্বারা বিনিময় বা বিনিময় ছাড়া উপকৃত হওয়ার মালিক বানানো, এসব জায়েয আছে। এরূপভাবে আরেকটি উদাহরণ হল মুদাববার, তাদের মাযহাব এ দু'প্রকারে চিন্তা করার পর স্পষ্ট হল, কোন জিনিসের মধ্যে তার মালিকের মালিকানা পূর্ণাঙ্গ হোক বা অসম্পূর্ণ, যদি এ জিনিস দ্বারা স্বয়ং মালিকের জন্য উপকৃত হওয়া জায়েয হয়, তবে অন্যদেরকেও এর দ্বারা উপকারিতা লাভের মালিক বানানো জায়েয হয়, চাই বিনিময় সহকারে হোক অথবা বিনিময় ছাড়া । এরূপ কোন জিনিস পাওয়া যায় না, যদ্বারা নিজে উপকৃত হওয়া জায়েয আছে, কিন্তু অন্যকে এর মালিক বানানো জায়েয নেই বা এর পরিপন্থী । বরং যদি জায়েয হয়, তবে উভয়টি জায়েয, নাজায়েয হলে উভয়টি নাজায়েয । কুরবানীর জন্তু সম্পর্কে সবাই একমত যে, অন্য কাউকে তার উপকারিতা লাভের মালিক বানিয়ে তা থেকে বিনিময় ও পারিশ্রমিক নেয়া জায়েয নেই। যেহেতু বিনিময় নিয়ে অন্যকে উপকারিতার মালিক বানানো জায়েয নেই, সেহেতু এ থেকে নিজেও উপকৃত হওয়া জায়েয হবে না। এটা হল উপরোক্ত মূলনীতির দাবি। অবশ্য অপারগতার অবস্থায় তা জায়েয হওয়া আলাদা ব্যাপার ৷ কারণ, অনেক নাজায়েয জিনিস যেমন- মৃতবস্তু খাওয়াও অপারগতার অবস্থায় জায়েয হয়ে যায়। অতএব, ইমাম আবু হানীফা র. এর মাযহাব প্রমাণিত হল। -বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য নুখাবুল আফকার £ ৬/১১৫, উমদাতুল ক্বারী ১/২৯, আওজাযুল মাসালিক £ ৩/৫৩৩, মাআরিফুস সুনান ৪ ৬/২৭৫, নায়লুল আওতার £ ৪/৩৩৩, বিদায়াতুল মুজতাহিদ £ ১/৩৭৮, নববী ঃ ১/৪২৬, উমদাতুল ব্বারী ১০/২৯, মুগনী ৩/২৮৭, ঈযাহৃত তাহাভী 2 ৩/৪০২-৪০৬। ৬/৬/৮/.০-11110.৬991019.0010)

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।