Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ ৩৫০
📝 লেখা 📖 পিডিএফ

যৌক্তিক প্রমাণ £ যুক্তির সারমর্ম হল, কোন পোশাক পরিধান করতে গিয়ে যদি মাথা ঢাকে, তবে তা ইহরাম অবস্থায় নিষিদ্ধ । যেমন- টুপি, পাগড়ি, বুরনুস ইত্যাদি পরে মাথা ঢাকা । কিন্তু যদি না পরে মাথা ঢেকে দেয় যেমন- কাপড় বা অন্য কিছু এমনি মাথার উপর তুলে নেয়, তবে তাতে কোন অসুবিধা নেই। এতে বুঝা গেল, সর্বপ্রকার মাথা ঢাকা নিষিদ্ধ নয়। বরং পোশাক পরিধান আকারে যদি হয়, তবে তা নিষিদ্ধ । যেমন- দেহে সেলাই করা কাপড় পরিধান করা নিষিদ্ধ কিন্তু তার উপর সেলাই করা কাপড়ের গান্টি রেখে দেয়া নিষিদ্ধ নয়। অতএব, জামা পরিহিত অবস্থায় যে ইহরাম বেধেছে তার জন্য সে জামা মাথার দিক থেকে টেনে বের করা নিষিদ্ধ হবে না। কারণ,.এর ফলে যে মাথা ঢাকা হচ্ছে, তা. পোশাক পরিধানরূপে নয়। এটাতো শরীর থেকে খোলা উদ্দেশ্য, মাথায় পরা উদ্দেশ্য নয়। _বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য উমদাতুল ক্বারী ৯/১৬২, মাআরিফুস সুনান ৪ ৬/১০৩, আওজাযুল মাসালিক £ ৩/৩২৬, নুখাবুল আফকার ঃ ৬/৬৩, ঈযাহুত তাহাভী £ ৩/৩৫৫-৩৫৯। (01১91 ২০ ০ ৩০০ এ পি 4৩ এএ। তি | ০৬০৩ ৯৪ অনুচ্ছেদ £ বিদায় হজ্জে নবী করীম স. কিসের ইহরাম বেধেছিলেন? হজ্জের প্রকারভেদ ঃ হজ্জ তিন প্রকার- ১. হজ্জে ইফরাদ, অর্থাৎ মীকাত থেকে শুধু হজ্জের ইহরাম বাধা । ২. তামাত্ু অর্থাৎ হজ্জের মাসগুলোতে প্রথমত উমরার ইহরাম বেঁধে অতপর উমরা থেকে অবসর হওয়ার পর সে বছরই হজ্জের ইহরাম বাধা । ৩. কিরান অর্থাৎ, মীকাত থেকে হজ্জ ও উমরা উভয়ের ইহরাম বাঁধা অথবা, প্রথমে উমরার ইহরাম বাধা, তারপর উমরা থেকে অবসর হওয়ার পূর্বে অর্থাৎ, চার চক্কর তওয়াফের পূর্বে হজ্জের ইহরাম বেঁধে হজ্জকে উমরার ভেতর প্রবিষ্ট করে দেয়া। বিদায় হজ্জে নবীজী মলা. মুফরিদ ছিলেন, না তামাত্বকারী, না কিরানকারী? ছিলেন, না তামাত্বুকারী, না কিরান আদায়কারী? এ প্রসঙ্গে বিভিন্ন রকম জাফরুল আমানী-১৮ ৬/৬/৮/.০-11110.৬991019.0010)

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।