আরোপ করেছে। অর্থাৎ, তিন দিন তো নিষিদ্ধ ছিল, এবার দুই দিন অথবা এক দিন অথবা এক বারেদও নিষিদ্ধ । এতে বুঝা গেল, তিন দিন বিশিষ্ট রেওয়ায়াত আগে হলেও এর উপর আমল অবশিষ্ট আছে। কারণ, অন্য রেওয়ায়াতগুলো এই তিন দিনের নিষেধকে স্বস্থানে বাকি রেখে সময়ে কিছু কঠোরতা আরোপ করেছে। অতএব, তিন দিনের রেওয়ায়াতকে আগে মেনে রহিত সাব্যস্ত করলেও এর উপর আমল অবশিষ্ট থাকে। যদি তিন দিন বিশিষ্ট রেওয়ায়াত পরবতীকালের হয়, তবে এটি রহিতকারী হবে । এমতাবস্থায় তিন দিনের সফর নিষিদ্ধ । এর উপরই আমল হবে । বাকি রইল প্রথম রেওয়ায়াতগুলোর সময়ের পরিমাণ । যেমন- দুই দিন, এক দিন অথবা এক বারেদের নিষেধাজ্ঞা সেটা এখন বাকি নেই, বরং রহিত হয়ে গেছে। তিনের কম বিশিষ্ট রেওয়ায়াতগুলোর দাবিকে তিন দিন বিশিষ্ট রেওয়ায়াতগুলো সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। এরূপ হয়নি যে, কম বিশিষ্ট রেওয়ায়াতের দাবিকে অবশিষ্ট রেখে তিন বিশিষ্ট রেওয়ায়াত মেয়াদে কিছু কমবেশি করেছে। বরং এবার প্রমাণিত হয়েছে যে, তিন দিনের সফর নিষিদ্ধ । এর চেয়ে কম নিষিদ্ধ নয় । উপরোক্ত বক্তব্য দ্বারা স্পষ্ট হয় যে, তিন দিনের কম বিশিষ্ট রেওয়ায়াতগুলোকে যদি পরবর্তী মেনে নেওয়া হয়, তবে এগুলোর উপর আমল করতে হয়। কিন্তু এগুলোকে পূর্ববর্তী মানলে এগুলোর উপর আমল হয় না। কিন্তু তিন দিন বিশিষ্ট রেওয়ায়াত এর পরিপন্থী ৷ কারণ, পূর্ববর্তী মানা হোক অথবা পরবর্তী উভয় ছুরতে এর উপর তো আমল হয়ে যায়। কাজেই এ রেওয়ায়াত শুধু পরবতা হলে আমলযোগ্য হয়। এর উপর সে রেওয়ায়াতটির প্রাধান্য হবে, যেটি পূর্ববর্তী এবং পরবতাঁ উভয় সুরতে আমলযোগ্য হয় । অতএব, তিন দিনের রেওয়ায়াতকে প্রধান সাব্যস্ত করে বলতে হবে, কোন মহিলার জন্য মাহরাম বা স্বামী ছাড়া তিন দিনের সফর করা জায়েয নেই, এর কম হলে জায়েয আছে। _বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য নুখাবুল আফকার ৪ ৬/২-৩, আওজাযুল মাসালিক ঃ ৩/৭৩৭, বিদায়াতুল মুজতাহিদ £ ১/৩২২, বাদায়ি' ২/১২৪, ঈযাহুত তাহাভী ৪ ৩/৩০৭-৩১৮। ০০৯ ০৫ 2৮111 ৪ অনুচ্ছেদ ঃ তালবিয়া কিরূপ? মাযহাবের বিবরণ £ তালবিয়ার যেসব শব্দ রাসূলুল্লাহ্ সান্রান্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সেগুলো পড়া সম্পর্কে কোন মতবিরোধ নেই। কিন্তু এসব শব্দের উপর আরও বৃদ্ধি করে পড়া জায়েয আছে কিনা এ সম্পর্কে মতবিরোধ আছে। ঠ ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।