Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ ৩৫০
📝 লেখা 📖 পিডিএফ

মূল্যবান গ্রস্থাবলী £ ইমাম সাহেব র. বহু গুরুত্পূর্ণ ও মূল্যবান অনেক গ্রন্থ রেখে গেছেন। ৩০ মতান্তরে ৮০টির মত মূল্যবান গ্রন্থ তিনি উম্মতের খেদমতে পেশ করেছেন। তন্মধ্যে প্রসিদ্ধতম কয়েকটি নিঙ্ে প্রদত্ত হল- ১. মুখতাসারুত তাহাভী, ২. আকীদাতুত তাহাভী, ৩. বয়ানু মুশকিলিল আছার, ৪. শরহে মা'আনিল আছার, ৫. নাকযু কিতাবিল মুদাললিসীন, ৬. আত্তাসভিয়া বাইনা হাদ্দাসানা ওয়া আখবারানা, ৭. আহকামুল কুরআন, ৮. ইখতিলাফুল উলামা, ৯. কিতাবুল ফারায়িয, ১০. শরহে জামি'সগীর, ১১. শরহে জামি“কবীর ইত্যাদি । ২, ৩, 8 নং গ্রন্থ সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছে। তার সর্বপ্রথম রচনা হল মাআনিল আছার । ইমাম তাহাভী র. সম্পর্কে মনীবীদের অভিমত ঃ ইমাম যাহাবী র. তার প্রসিদ্ধ জীবন চরিত “সিয়ার আ'লামিন নুবালা' (১৫/১৭) গ্রন্থে বলেন, “ইমাম তাহাভী র. ছিলেন একজন ইমাম, আল্লামা, মহান হাফিজে হাদীস, মিসরের অন্যতম স্বনামধন্য মুহাদ্দিস ও প্রতিষ্ঠিত ফিকাহশান্ত্রবিদ.....। এই ইমামের রচিত গ্রস্থাবলী যে পাঠ করবে সে তার জ্ঞানের প্রশস্ততা ও স্তর সম্পর্কে সঠিকভাবে অবহিত হতে পারবে ।' ০ হাফিজ ইবনে আসাকির র. তার বিখ্যাত ইতিহাসে (৭/৩৬৮) ইবনে ইউনুস র.-এর মন্তব্য উল্লেখ করে বলেন, “ইমাম তাহাভী ছিলেন একজন নির্ভরযোগ্য ও প্রতিষ্ঠিত বুদ্ধিমান ফিকাহশান্ত্রবিদ । পরবতীঁকালে তার মত আর কেউ জন্গ্রহণ করেননি । গু ইবনে নাদীম তার প্রসিদ্ধ “ফিহরিস্ত' গ্রন্থে (২৬০ পৃঃ) বলেন, ইমাম তাহাভী জ্ঞান ও কৃচ্ছ সাধনে তার যুগে একক ব্যক্তিত্ব ছিলেন । গু ইবনে আব্দুল বার র. তার “আল জাওয়াহিরুল মুধীআ" গ্রন্থে বলেন, “তিনি (ইমাম তাহাভী) সকল ফিকাহ্শান্ত্রবিদের মাযহাবসহ কুফাবাসী আলিমদের জীবন, ইতিহাস ও ফিকাহশান্ত্র সম্পর্কে অধিকতর জ্ঞাত ছিলেন! গু ইবনে কাছীর তার বিদায়া (১১/১৮৬) গ্রন্থে বলেন, “ইমাম তাহাভী র. ছিলেন হানাফী ফিকাহশাস্ত্রবিদ, বহু মূল্যবান গ্রন্থের রচয়িতা একজন প্রতিষ্ঠিত ও নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং অন্যতম হাফিজে হাদীস।” ০ শাহ আব্দুল আযীয মুহাদ্দিস দেহলভী র. তার বুস্তানুল মুহাদ্দিসীনে (১৪৪-১৪৫ পৃঃ) বলেন, “ইমাম তাহাভী র. রচিত গ্রস্থাবলীর মাধ্যমেই তার জ্ঞানের প্রশস্ততার সন্ধান পাওয়া যায়।” তার রচিত মুখ্তাসারুত তাহাভী অধ্যয়ন ৬/৬/৮/.০-11110.৬991019.0010)

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।