প্রবেশ করে, তবে তার রোযাও ফাসিদ না হওয়া উচিত। কারণ, রোযার নিষিদ্ধ যেসব বিষয় আছে- যেমন, হায়েয, নেফাস (মাসিক ও সন্তান জন্মগ্রহণপরবর্তী রক্ত) এগুলো থেকে কোন একটি যদি রোযার সময় দেখা দেয়, অথবা এগুলোতে রোযা এসে যায়, তবে উভয় ছুরতে রোযা ফাসিদ হয়ে যায়। যেমন- কোন মহিলা যদি মাসিকগ্রস্ত হয়, তবে মাসিক অবস্থায় তার জন্য যেরূপ রোযা শুরু করা নিষিদ্ধ, এরূপভাবে যদি সে পবিভ্র অবস্থায় রোযা শুরু করে অর্থাৎ, সুবহে সাদিকের সময় সে মহিলা পবিত্র ছিল, কিন্তু দিনের কোন অংশে তার মাসিক হয়ে যায়, তবে এটা তার রোযা ভেঙ্গে দিবে । অতএব, যেরূপভাবে এ মাসিক রোযা শুরু করার জন্য প্রতিবন্ধক, রোযা অবস্থায় এটা হলেও রোযা ভঙ্গের কারণ হবে। এতে প্রমাণিত হয়, যে জিনিসটি রোযার মাঝে এলে রোযা ভঙ্গের কারণ হয়, সে জিনিসটি যদি রোযা শুরু করার সময় বিদ্যমান থাকে, তবে এটা রোযার জন্য প্রতিবন্ধক হয়। রোযা অবস্থায় এ জিনিসটি দেখা দেয়া এবং এ বিষয়ের বর্তমানে রোযা শুরু হওয়া উভয়টি সমান । যেমন- হায়েষের মাসআলা দ্বারা সম্পূর্ণ স্পষ্ট । অতএব, রোযা অবস্থায় গোসল ফরয অবস্থার সম্মুখীন হওয়া যেহেতু সর্বসম্মতিক্রমে রোযা ভঙ্গের কারণ হয় না, সেহেতু গোসল ফরয অবস্থার বর্তমানেও রোযা শুরু করা নিষিদ্ধ হবে না। যদি গোসল ফরয অবস্থায় রোযা শুরু করা নিষিদ্ধ বলা হয়, তবে রোযা অবস্থায় গোসল ফরযের অবস্থা যুক্ত হলে, অর্থাৎ, স্বপ্রদোষকে রোযা ভঙ্গের কারণ বলা উচিত। অথচ কেউ এটাকে রোযা ভঙ্গের কারণ বলেন না। অতএব, যদি কোন ব্যক্তি. গোসল ফরয অবস্থায় থাকে, এ অবস্থায় সুবহে সাদিক হয়ে যায়, তবে তার রোযা নষ্ট হবে না। এটাই আমাদের কথা । _বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য উমদাতুল বারী ১১/৬, আওজাযুল মাসালিক £ ৩/১৬, মাআরিফুস সুনান 8 ৫/৫০১, মুগনী ৩/৩৬, তোহফাতুল আহওয়ামী ২/৫৯, নববী $ ১/৩৫৪, ঈযাহুত তাহাভী £ ৩/২৭৭-২৮৩। 1222 শট 5৮2০ ১ডি] এ ০৮০৬ ০৯০৭। ০৩ অনুচ্ছেদ ঃ যে ব্যক্তি নফল রোযা শুরু করে পরে ভেঙ্গে ফেলে মাযহাবের বিবরণ ঃ সাওরী, ইসহাক ইবনে রাহওয়াইহ র. প্রমুখের মতে নফল রোযা বিনা ওজরে ভেঙ্গে দেয়া যায়। ভঙ্গ করলে কাযাও ওয়াজিব হয় না। গ্রন্থকার 1৯5 ৮১০১৪ (৭ দ্বারা তাদেরকেই বুঝিয়েছেন। ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।