(955 2701 2381 4 50৯৮০ 41015 5515 ১5১ 0০৪ ১০) [১১ টি 2৯5 রিনি টিনা নি 5 401- যৌক্তিক প্রমাণ £ যেরূপভাবে সদকায়ে ফিতরে গম, যব, কিসমিস, খেজুর ইত্যাদি থেকে যদি বিশেষ পরিমাণ আদায় করা হয়, তবে এরূপভাবে কসমের কাফফারায়ও এগুলো থেকে একটি বিশেষ পরিমাণ আদায় করতে হয়, যাতে সবাই একমত । কিন্তু এর পরিমাণ নির্ধারণে মতবিরোধ হয়ে গেছে। ১. কারও কারও মতে কসমের কাফফারা গম ছাড়া অন্য জিনিসে অর্ধ সা" আর গমে এই অর্ধ সা'র অর্ধেক তথা ১ মুদ। ২. কারও কারও মতে গম ছাড়া অন্য জিনিসে এক সা" গমে এর অর্ধেক, অর্থাৎ অর্ধ সা'। অতএব, কসমের কাফফারার পরিমাণ নির্ধারণে যদিও তাদের মতবিরোধ হয়ে গেছে, কিন্তু সবার নিকট এ কথা স্বীকৃত যে, গম ছাড়া অন্য জিনিসে যে পরিমাণ ওয়াজিব হবে, গমে সে পরিমাণের অর্ধেক ওয়াজিব হবে, এর বেশি নয়। অতএব, যুক্তির দাবি হল, কসমের কাফফারার ন্যায় সদকায়ে ফিতরের পরিমাণও সে পদ্ধতিতেই হবে। অর্থাৎ, গম ছাড়া অন্য জিনিসে সদকায়ে ফিতরের যে পরিমাণ হবে, গমে তার অর্ধেক হবে, এর চেয়ে বেশি নয়। গম ছাড়া যেমন- যব, খেজুর, কিসমিস ইত্যাদি সম্পর্কে সর্বসম্মতিক্রমে সদকায়ে ফিতরে এক সা'। অতএব গম অর্ধ সা হওয়া উচিত । আমরাও তাই বলি। -বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য নববী ৪ ১/৩১৭, উমদাতুল ব্নরী ৯/১০৮, ঈযাহুত তাহাভী £ ৩/১৭৪-১৮২। ৬/৬/৮/.০-11110.৬99019.0010)
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।