মালের মালিক এবং সদকা উসূলকারীর মাঝে সংঘটিত এই লেনদেন শুকনা খেজুরের বিনিময়ে বাকিতে তাজা খেজুর বিক্রির মত হয়ে যাবে । এটাও সাধারণ বেচাকেনাতে নাজায়েয । এবার চিন্তার বিষয় হল, যে ধরনের লেন-দেন সাধারণ বেচাকেনা ক্রেতা-বিক্রেতার মাঝে জায়েয নেই, এরূপ লেন-দেন সদকা উসুলকারী ও সদকা ওয়াজিব হয়, যেমন- স্বর্ণ, রূপা, ফল এবং সায়েমা জন্তু । এসব জিনিস থেকে যদি স্বর্ণ, রূপা অথবা সায়েমা জন্তুর উপর যাকাত ওয়াজিব হয়, আর এই সদকা আদায়ের সময় সদকা উসূলকারী ও মালের মালিকের মাঝে এরূপ কোন লেন-দেন হয়, যা সাধারণ বেচাকেনাতে জায়েয নেই, তবে সর্বসম্মতিক্রমে এই লেন-দেন সে সদকা উসূলকারী ও মালের মালিকের জন্যও নাজায়েয হয়। যেমন- কোন ব্যক্তির রূপার টাকার উপর যাকাত ওয়াজিব হল, সদকা উসুলকারী এই যাকাতের অংশ মালের মালিকের নিকট স্বর্ণের বিনিময়ে বাকিতে বিক্রি করে দিল, তবে এটা জায়েয নেই। এরূপভাবে যদি যাকাত উসূলকারী যাকাতের অংশকে স্বর্ণের বিনিময়ে নগদ বিক্রি করে, কিন্তু হস্তগত করার পূর্বে একজন অপরজন থেকে পৃথক হয়ে যায়, অথবা কারও জন্তুর উপর যাকাত ওয়াজিব হয়, আর সদকা উসুলকারী এই যাকাতের অংশকে মালিকের নিকট অজানা বিনিময়ে পরিশোধের মুদ্দত নির্ধারিত না করে, তবে এসব ছুরতে সদকা উসৃূলকারীর এসব লেন-দেন বিলকুল জায়েয নেই। সারকথা, যেসব জিনিস সদকা ওয়াজিব হয়, সেগুলো থেকে স্বর্ণ, রূপা ও সায়েমা জন্তু সম্পর্কে সবাই একমত যে, এগুলোতে ক্রেতা-বিক্রেতার. জন্যও এরূপ লেন-দেন নাজায়েয । এবার মত পার্থক্য হল শুধু ফলের বেলায় । অতএব, যুক্তির দাবি হল, অন্য সদকার দ্রব্য যেমন স্বর্ণ, রূপা ও সায়েমা জন্তুর যে হুকুম, ফলেরও যেন সে হুকুম হয়, অর্থাৎ, এতেও সদকা পরিশোধের সময় এরূপ লেন-দেন নাজায়েয, যেগুলো সাধারণ বেচা-কেনায় নাজায়েয । বস্তুত আন্দাজের উপরোক্ত ছুরতে সদকা উসূলকারী ও সম্পদের মালিকের মধ্যে এরূপ লেন-দেন হয়, যেগুলো সাধারণ বেচা-কেনায় ক্রেতা-বিক্রেতার জন্য জায়েয নেই। কাজেই অনুমান করে সদকা উসুলকারীর জন্য উশর আদায় করা জায়েয হবে না, বরং ফল পাকার পর পুনরায় ওজন করে প্রকৃত উৎপাদন নির্ণয় করে তা থেকে উশর উসূল করতে হবে। | -বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য নুখাবুল আফকার £ ৫/১৫১, ১৫২, বযলুল মাজহুদ ঃ ৩/৩০, ঈযাহুত তাহাতী ৪ ৩/১৬৭-১৭৪। ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।