৩. ইমাম তাহাভী র. শাফিঈ ও হানাফী উভয় মাযহাবের উপর লিখিত ্রস্থাবলী গভীরভাবে অধ্যয়ন করেন। বিতর্কিত ধমীয়ি বিষয়াদির উপর লিখিত মামা ইমাম মুযানীর গ্রন্থ আল মুখতাসার পড়েন। এই গ্রন্থে লেখক কয়েকটি বিষয়ে ইমাম আবু হানীফা র.-এর সমালোচনা করেন । এর উত্তরে কাজী বাকার ইবনে কুতাইবা একটি কিতাব রচনা করে ইমাম আবু হানীফা র.-এর পক্ষে ইমাম মুযানী র.-এর পাল্টা জবাব প্রদান করেন। ইমাম তাহাভী র. এই গ্রন্থখানা গভীর মনোযোগ সহকারে পাঠ করেন। ৪. ইমাম তাহাভী জামে" আমর বিন আ'স মসজিদে অনুষ্ঠিত বিভিন্ন মাযহাবপন্থী আলিমগণের শিক্ষাচক্রে নিয়মিত উপস্থিত হতেন। ফলে তিনি দলীল-প্রমাণাদিসহ বিভিন্ন মত-অভিমত অনুধাবন করার সুযোগ লাভ করেন। ৫. হানাফী মাযহাবের অনুসারী যে সব আলিম মিসর ও সিরিয়ায় এসে বিচারকের পদ অলংকৃত করেছিলেন, তাদের সংস্পর্শ ইমাম তাহাভী র.-এর উপর বিরাট প্রভাব সৃষ্টি করেছিল। তন্মধ্যে কাজী বাক্কার ইবনে কুতাইবা ইবনে আবু ইমরান ও আবু হাযিম র. বিশেষভাবে উল্লেখযোগ্য । অতএব, যারা ইমাম তাহাভী র.-এর মাযহাব পরিবর্তনের নিম্নোক্ত কারণ বর্ণনা করেন তাদের সে উক্তি সম্পূর্ণ ভ্রান্ত । সেটি হল- ইমাম তাহাভী র. একবার ইমাম মুযানী র.-এর সাথে কোন একটি জটিল বিষয়ে জড়িয়ে পড়েন । তাহাভী র. প্রশ্ন করতে থাকেন, মামা মুযানী র. উত্তর দিতে থাকেন । অবশেষে মামা ভীষণ অসন্তুষ্ট হয়ে বললেন, “আল্লাহর কসম তোমার দ্বারা কিছুই হবে না।” তখন তিনি তীর হালকায়ে দর্্স ও মাযহাব পরিবর্তন করে হানাফী মাযহাব গ্রহণ করেন। হাফিজ ইবনে হাজার র.-এর ন্যায় মনীষীও এরূপ কারণ বর্ণনা করেছেন । হাকীমুল ইসলাম আল্লামা কারী তাইয়্যিব সাহেব র. এ উক্তিটি জোরালো প্রমাণের মাধ্যমে অবাস্তব ও ভ্রান্ত সাব্যস্ত করেন। উত্তাদ £ তিনি প্রচুর সংখ্যক উস্তাদ থেকে শিক্ষা লাভ করেন । ইমাম মুযানী র. সুত্রে তিনি ইমাম শাফিঈ র.-এর শিষ্য । দুই সূত্রে ইমাম মালিক ও মুহাম্মদ র.-এর শিষ্য । ইমাম আজম আবু হানীফা র.-এর শিষ্য তিন সুত্রে। যেসব মাশায়েখ থেকে মা“আনিল আছারে হাদীস বর্ণনা করেছেন তাদের সংখ্যা ২৬। মুশকিলুল আছারে ১৩৫ জন উস্তাদ থেকে হাদীস বর্ণনা করেছেন। উক্ত গ্রন্থদ্বয় ছাড়া অন্যান্য কিতাবে তার উস্তাদ সংখ্যা ২৩। ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।