Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ ৩৫০
📝 লেখা 📖 পিডিএফ

যৌক্তিক প্রমাণ £ অনেক ইবাদত এরূপ রয়েছে, যেগুলোতে প্রবেশ করলে কোন কোন জিনিস নিষিদ্ধ হয়ে যায়। যেমন- ১. নামায- এটি কথাবার্তা ও নামায পরিপন্থী. সব কাজ নিষেধ করে। নামাযে প্রবেশ করা মাত্রই অনেক জিনিস নিষিদ্ধ হয়ে যায়। ২. রোযা- এটি খানাপিনা ও সহবাসের জন্য প্রতিবন্ধক। ৩. হজ্জ ও উমরা- এর ফলে সুগন্ধি ও বিশেষ পোশাক ব্যবহার করা নিষেধ হয়ে যায়। ৪. ইতিকাফ- এটি সহবাস ও ব্যবসা-বাণিজ্যের জন্য প্রতিবন্ধক। এবার এসব ইবাদতে যদি এগুলোর প্রতিবন্ধক এসে যায়, তবে ভুল ও ইচ্ছার ছুরতে এগুলোর কি হুকুম হয় তা দেখুন। রোযাতে যদি কোন ব্যক্তি নিষিদ্ধ খানাপিনা ও সহবাসের কোন একটি ইচ্ছাকৃতভাবে করে, তবে রোযা ফাসিদ হয়ে যায়। আর যদি বিস্মৃতির কারণে হয়ে যায়, তবে কারও মতে ফাসিদ হয়, আর কারও মতে হয় না। হজ্জ অথবা উমরা ও ইতিকাফে কোন নিষিদ্ধ জিনিসে লিপ্ত হলে, যেমন- সহবাস করলে, চাই ইচ্ছাকৃত হোক বা বিস্থৃতির ভিত্তিতে, সর্বাবস্থায় হজ্জ, উমরা ও ইতিকাফ. সর্বসম্মতিক্রমে ফাসিদ হওয়ার কারণ হয়। এতে বুঝা গেল যে সব জিনিসের সম্মুখীন এচ্ছিকভাবে হলে ফাসাদের কারণ হয়, তা ভুলক্রমে হলেও ফাসাদের কারণ হয়। বস্তুতঃ নামাযে ইচ্ছাকৃত কোন ওজর ব্যতীত কথাবার্তা বললে, সর্বসম্মতিক্রমে তা নামায ভঙ্গের কারণ। অতএব, তা ভুলক্রমে হলেও নামায ভঙ্গের কারণ হওয়া উচিত। যাতে ভুল ও ইচ্ছার হুকুম এক রকম হয়ে যায়, যেরূপভাবে অন্যান্য ইবাদত তথা হজ্জ, উমরা ও ইতিকাফে উভয়ের হুকুম সমান হয়ে থাকে । বাকি রইল রোযার হুকুম দ্বারা কারও সন্দেহ হতে পারে । কারণ, রোযাতেও নিষিদ্ধ জিনিস তথা খানাপিনা ও সহবাসের সম্মুখীন ভুলক্রমে হলেও রোযা ভঙ্গের কারণ হওয়া বিতর্কিত বিষয়। এই সন্দেহের উত্তর হল, রোযার হুকুম বিতর্কিত। হজ্জ, উমরা ও ইতিকাফের হুকুম সর্বসম্মত । কাজেই সর্বসম্মত বিষয় ধর্তব্য হবে। তাছাড়া, ও ইতিকাফের সাথে । কারণ, হজ্জ, উমরা, ইতিকাফ ও নামায সবই করণীয় কাজ, বর্জনীয় নয়। কিন্তু রোযাতে খানাপিনা ও সঙ্গম বর্জনীয় । কাজেই হজ্জ, উমরা ও ইতিকাফে যেরূপভাবে নিষিদ্ধ জিনিসের অস্তিত্ব ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে দুটোই ভঙ্গের কারণ, এরূপভাবে নামাযেও উভয়টি ভঙ্গের কারণ ৬/৬/৮/.০-11110.৬991019.0010)

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।