আদায়ের এবং সিজদায়ে সাহু দেরিতে আদায়ের নির্দেশ রয়েছে । অর্থাৎ নামাযের কাজগুলো থেকে অবসর হওযার পর সিজদায়ে সাহু আদায় করবে । অবশ্য নামাযের কাজগুলো থেকে সালাম সম্পর্কে মতবিরোধ আছে যে, এরপরও দেরি করবে কিনা? যুক্তির দাবি হল, বিতর্কিত কাজ, তথা সালামকে সর্বসম্মত কাজের উপর কিয়াস করা । তথা যেরূপভাবে নামাযের সমস্ত কাজের পর সিজদায়ে সাহু করার নির্দেশ অনুরূপভাবে নামাযের একটি কাজ হল সালাম, সিজদা তারও পরে হবে। যাতে সমস্ত কর্মের হুকুম একই রকম থাকে । _বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য বযলুল মাজহুদ £ ২/১৪৪, নুখাবুল আফকার ঃ ৩/৩৭৮-৩৮১, ঈযাহুত তাহাভী ৪ ২/৫৬১-৫৬৮। ৮01০৮ ৯ ৬০ ০৪ ৮৮৮] এ৪ 1১৩০ ৮০ অনুচ্ছেদ ৫ নামাযে ভুল হলে, তাতে কথা বলা মাযহাবের বিবরণ ঃ নামাযের মধ্যে ইচ্ছাকৃত কথা বললে, যদি সেটি নামাযের সংশোধনের জন্য না হয়, তবে সর্বসম্মতিক্রমে নামায ভঙ্গের কারণ হবে। যদি নামাযের ₹শোধনের জন্য মুকতাদী স্বীয় ইমামের সাথে অথবা ইমাম স্বীয় মুকতাদীর সাথে কথা বলেন, এমনিভাবে কারও সাথে ভুলক্রমে কথা বলেন তবে নামায ভঙ্গ হবে কিনা এ ব্যাপারে মতানৈক্য আছে। ১. ইমাম শাফিঈ, ইমাম মালিক, আহমদ, ইসহাক ইবনে রাহওয়াইহ র. প্রমুখের মতে ভুলক্রমে অথবা হুকুম সম্পর্কে অজ্ঞতার কারণে কথা বললে, নামায ভঙ্গ হবে না। তবে শর্ত হল, কথা দীর্ঘায়িত না হতে হবে। *৯ ৮৯৭৪ (৭। দারা গ্রন্থকার তাদেরকেই বুঝিয়েছেন ২. ইমাম আবু হানীফা, আবু ইউসুফ, মুহাম্মদ, ইবরাহীম নাখঈ, কাতাদা, হাম্মাদ, আবদুল্লাহ ইবনে ওয়াহাব র. প্রমুখের মতে কথাবার্তা ইচ্ছাকৃত হোক বা ভুলক্রমে, হুকুম সম্পর্কে অজ্ঞতার কারণেই হোক কিংবা ভুলক্রমে, নামায সংশোধনের উদ্দেশ্যে হোক অথবা এ উদ্দেশ্যে না হোক, সর্বাবস্থায় কথাবার্তা সাধারণত নামায ফাসিদ হওয়ার কারণ । এটাই ইমাম মালিক র. এর আর একটি রেওয়ায়াত। ০১৮৮1 এ/1১ ৮১ (₹৫-৮)-৯১ দ্বারা তাদের দিকেই ইঙ্গিত করা হয়েছে। উল্লেখ্য, ইমাম মালিক র. এর একটি রেওয়ায়াত হল- নামায সংশোধনের জন্য কথা বললে তা নামায ফাসিদের কারণ নয়। | ৬/৬/৮/.০-11110.৬99019.0010)
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।