একটি প্রশ্ন ও এর উত্তর ঃ এখানে একটি প্রশ্ন হতে পারে, যেরূপভাবে নিশ্চিতরূপে আদায় না করলে কোন জিনিস আদায় হয় না, এরূপভাবে নিশ্চিতরূপে ফরয না হলে কোন জিনিস বান্দার উপর আবশ্যক হয় না। অতএব, যে রাক'আত সম্পর্কে সন্দেহ হবে, যেমন- তিন এবং চার রাক'আতের মধ্যে সন্দেহ হলে চতুর্থ রাক'আত সংশয়যুক্ত। এটি বান্দার উপর ফরয আছে কিনা এ ব্যাপারে ইয়াকীন নেই। কারণ, হতে পারে সে এটি আদায় করেছে, বস্তুত দৃঢ় বিশ্বাস বা ইয়াকীন না হলে, কোন জিনিস বান্দার উপর আবশ্যক হয় না। অতএব, ইয়াকীন না থাকার কারণে বান্দার উপর এ চতুর্থ রাক'আত ফরয নয়। কাজেই, সন্দেহ হলে চিন্তা-ফিকিরের মাধ্যমে চার রাক'আত হওয়ার ফয়সালা করলে অসুবিধা কি? উত্তর ॥ সমস্ত ইবাদতের অবস্থা এমন নয়। কারণ, চাঁদ দেখার ব্যাপারে আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে, যদি ২৯শে শাবান কোন কারণে চাদ দেখা না যায়, তবে ৩০ তারিখে দু"টি সম্ভাবনা রয়েছে, শাবানের অন্তর্ভূক্তও হতে পারে, যাতে রোযা রাখা ফরয নয়, পহেলা রমযানও হতে পারে, যাতে রোযা রাখা ফরয। এমতাবস্থায় আমাদের উপর রোযা না রাখারই হুকুম । এমনিভাবে ২৯ রমযানে যদি কোন কারণে চাদ না দেখা যায়, তবে ৩০ তারিখ সম্পর্কে দুটি সন্তাবনা আছে। এটি রমযান মাসের অন্তর্ভৃক্তও হতে পারে, যাতে রোযা রাখা ফরয, আবার শাওয়ালের ১ম তারিখও হতে পারে, যাতে রোযা না রাখা জরুরি, বরং রোযা রাখা হারাম । এমতাবস্থায় আমাদের উপর হুকুম হল, রোযা রাখা, রোযা না রাখা নয়। চাদ দেখার এ মাসআলা থেকে আমাদের সামনে একটি মূলনীতি স্পষ্ট হয়েছে যে, কোন জিনিসে নিশ্চিতরূপে প্রবেশের পর ইয়াকীন ছাড়া রের হওয়া জায়েয নেই। এ কারণে শাবানের রোযা ভঙ্গ অবস্থা থেকে রোযার দিকে এবং রমযানের রোযা অবস্থা থেকে রোযা ভঙ্গ ও ঈদের দিকে চলে আসা ইয়াকীন ছাড়া জায়েয নেই । কাজেই এ যুক্তির দাবি হল, নামাযের মাসআলাটিও অনুরূপ হবে। অর্থাৎ নামাযেও নিশ্চিতরূপে প্রবেশের পর ইয়াকীন করা ব্যতীত বেরিয়ে আসা জায়েয হবে না। যখন ইয়াকীন হয়ে যাবে যে, আমার নামায পূর্ণ হয়ে গেছে তখন তা থেকে বেরিয়ে আসা জায়েয হবে। কাজেই তিন ও চার রাক“আতের মাঝে সন্দেহ হলে, যদি কমের উপর নির্ভর না করে এবং চিন্তা-ফিকির করে চার রাক'আত হওয়ার সিদ্ধান্ত দেয় তবে চার রাক'আত পূর্ণ হওয়ার ইয়াকীন ব্যতীত নামায থেকে বেরিয়ে আসতে হয়, যা উপরোক্ত ৬/৬/৮/.০-11110.৬99015.0010)
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।