Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ ৩৫০
📝 লেখা 📖 পিডিএফ

সম্পর্কে মতবিরোধ হয়েছে । কেউ নিষেধ করেন, আবার কেউ ইখতিয়ার দেন যে, ইচ্ছে হলে বাকি দু'রাক“আতও আদায় করতে পারেন। এতে বুঝা গেল, মুসাফিরের উপর সর্বসম্মতিক্রমে শুধু দু'রাক'আতই ফরয, এর বেশি ফরয নয়। অন্যথায় যদি অতিরিক্ত দু'রাক“আতও ফরয হত, তবে এ দু'রাক'আত পড়া না পড়ার ইখতিয়ার মুসাফিরের জন্য হত না। মুসাফিরের জন্য ইখতিয়ার থাকাই অতিরিক্ত দু'রাক'আত ফরয না হওয়ার প্রমাণ । সারকথা, যারা কসরকে রুখসত বলে পূর্ণাঙ্গ আদায়ের অনুমতি দেন, তাদের মতেও মূলত ফরয শুধু দু'রাক'আতই, এর চেয়ে বেশি নয়। যে সব নামাষে মুসাফিরের ফরয দু'রাক“আত, সেগুলোতে মুকিমের ফরয চার রাক'আত । কাজেই যেরূপভাবে মুকিমের জন্য সালামের পূর্বে স্বীয় চার রাক'আতের দু'রাক'আতের উপর বিনা সালামে আরও বাড়ানো জায়েয নেই, যুক্তির দাবি এটাই। বরং ফরযের পরিমাণে হ্রাস-বৃদ্ধির ইখতিয়ার মুসন্ির নেই। যেহেতু কেউ কেউ কসরকে সফরের কোন কোন অবস্থার সাথে বিশেষিত করেন, সেহেতু তাদের বিপরীতে ইমাম তাহাভী র. এ ব্যাপারেও একটি যুক্তি পেশ করেন যে, সফর সাধারণভাবেই কসরের কারণ । চাই আনুগত্যের সফর হোক অথবা অবাধ্যতার । চাই মুসাফিরের সাথে সফরের পাথেয় থাকুক বা না থাকুক । চাই মুসাফির ভ্রমণ অবস্থায় থাকুক অথবা কোন জায়গায় অবস্থান করুক । তবে শর্ত হল, তার এই অবস্থান সফরের হুকুম.থেকে যেন বের না করে। চাই এ মুসাফির কোন শহরে অবস্থান করুক বা শহর ছাড়া অন্যত্র। সারকথা, চার রাক'আত বিশিষ্ট নামাযে কসর পড়ার হুকুম সাধারণ সফরের কারণে । সাধারণ সফরই ইল্পত বা সফরের কারণ । ইমাম তাহাতী র. এর উপর যুক্তি কায়েম করেছেন। | ইমাম তাহাভী র. এর যুক্তি £ ইমাম তাহাভী র. বলেন, মুকিমের উপর সর্বাবস্থায় নামায পূর্ণাঙ্গ আদায় করা আবশ্যক । চাই সে মুকিম ইবাদতে থাকুক বা অবাধ্যতায় অথবা অন্য কোন অবস্থায়, শহরে থাকুক অথবা বাইরে, ভ্রমণ অবস্থায় থাকুক কিংবা (বাড়িতে) অবস্থান করুক, তার উপর নামায পূর্ণাঙ্গ আদায়ের হুকুম সাধারণ ইকামতের কারণে । কাজেই পূর্ণাঙ্গ আদায়ের কারণ যেরূপ, সাধারণত ইকামত এরূপভাবে কসরের কারণও সাধারণ সফরই হবে । কাজেই কসরকে সফরের কোন অবস্থার ৬/৬/৮/.০-11110.৬991019.0010)

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।