Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ ৩৫০
📝 লেখা 📖 পিডিএফ

একটি প্রশ্ন ও এর উত্তর ঃ এই মূলনীতির উপর একটি প্রশ্ন হয় যে, গোলামের উপর জুম'আর নামায ফরয নয়, বরং তার উপর চার রাক“আত জোহরের নামায ফরয । এই গোলাম, যখন জুম“আর ইমামের ইকতিদা করে, তখন এটা তার জন্য যথেষ্ট হয়ে যায়, তার উপর থেকে পূর্বের ওয়াজিব জোহরের নামায বাতিল হয়ে যায়। এতে বুঝা গেল, কোন কোন ফরয ইকতিদার কারণে মুকতাদী থেকে বাতিল হয়ে যায়। অতএব, অনুরূপভাবে আমরা বলব, সুস্থ ব্যক্তির উপর কিয়াম যে ফরয ছিল তা উপবিষ্ট ইমামের ইকতিদার কারণে বাতিল হয়ে যাবে । অতএব, উপরোক্ত মূলনীতি ও এর উপর নির্ভরশীল দাবি কোনটিই ঠিক থাকে না। উত্তর ॥ এর উত্তর হল, এই প্রশ্ন উপরোক্ত মূলনীতিকে ভঙ্গ করে না বরং আরও মজবুত করে । কারণ, গোলামের উপর জুমআ ফরয ছিল না । কিন্তু যখন সে ইমামের ইকতিদা করল, তৎক্ষণাৎ তার উপর সেটি ফরয হয়ে গেল, যা ইমামের উপর ফরয ছিল অর্থাৎ, জুম“আর নামায় । আমরা মূলনীতি বর্ণনা করেছিলাম, যে বিষয় মুকতাদীর উপর প্রথমে ফরয হয় না, সেটি ইকতিদার কারণে ফরয হতে পারে। কিন্তু যে জিনিস মুকতাদীর উপর প্রথম থেকেই ফরয, সেটি ইকতিদার কারণে বাতিল হতে পারে না। সন্দেহ হতে পারে যে, গোলামের এই ইকতিদার কারণে জোহরের নামায তার থেকে বাতিল হয়ে যায়, যেটি ইকতিদার পূর্বে তার উপর আবশ্যক ছিল। এই সন্দেহের উত্তর হল, ইমামের ইকতিদার সাথে সাথেই এই গোলামের উপর জুম'আর নামায ফরয হয়ে গেল। পক্ষান্তরে, জুম'আর নামা জোহরের বদল, অতএব বদলের কারণে মূল জিনিসটি বাতিল হয়ে গেছে, ইকতিদার কারণে নয়। যেমন- মুসাফিরের উপর জুম“আর নামায ফরয নয়। কিন্তু ইকতিদার কারণে তার উপর এটা ফরয হয়ে যায় । যখন জুম“আর নামায ফরয হয়ে গেছে, যেটি জোহরের বদল, সেহেতু বদলের বর্তমানে আসল তথা জোহরের নামায তার থেকে বাতিল হয়ে যায়। মোটকথা, জোহর বাতিল হওয়ার কারণ ইকতিদা নয়, বরং জোহরের বদল জুম'আর নামায পাওয়া যাওয়ার কারণে । অতএব, আমাদের মূলনীতি ও দাবি ঠিক। অর্থাৎ, উপবিষ্ট ইমামের ইকতিদার কারণে সুস্থ ব্যক্তির ফরয কিয়াম বাতিল হতে পারে না। .. বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য নুখাবুল আফকার ঃ ৩/২০১-২০৯, ঈযাহুত তাহাভী £ হ/৪৮৯-৫০১। ৬/৬/৮/.০-11110.৬991019.0010)

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।