Bangla Book Of Fiqh — JuktirAlokeBitorkitoMasayelalmodina com
/ ৩৫০
📝 লেখা 📖 পিডিএফ

যৌক্তিক প্রমাণ 8. সূর্যোদয়ের সময়টিতে একটি ইবাদত অর্থাৎ, নামায আদায় করতে নিষেধ করা হয়েছে । এবার আমাদের লক্ষ্য করা উচিত যে, অন্যান্য নিষিদ্ধ ওয়াক্তে শুধু নফল নাকি ফরয সম্পর্কেও নিষেধাজ্ঞা এসেছে? আমরা লক্ষ্য করে দেখছি, ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন রোযা রাখতে নিষেধ করা হয়েছে । এতে ফরয, নফল সবই অন্তর্ভৃক্ত। এসব দিবসে যেরূপভাবে নফল রোযা রাখা নিষেধ সেরূপভাবে সর্বসম্মতিক্রমে ফরয রোযা রাখাও নিষেধ । অতএব, রোযা রাখার জন্য নিষিদ্ধ সময়গুলোতে যেমন- ফরয ও নফল রোযা উভয়টি নিষিদ্ধ এরূপভাবে নামাযের জন্য নিষিদ্ধ সময়গুলোতেও ফরয, নফল উভয় প্রকার নামায নিষিদ্ধ হবে। এ কারণে সূর্যোদয়ের সময় ফরয, নফল" সব নিষিদ্ধ হবে। শুধু নফল নামায বিশেষভাবে নিষেধ বলা ঠিক হবে না। এবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এবং ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়গুলোতে নফলের সাথে নিষেধাজ্ঞা বিশেষিত থাকা, ফরয তার অন্তর্ভুক্ত না হওয়ার কারণ নয়, বরং নামাযের কারণে নিষেধাজ্ঞা রয়েছে । কারণ, আমরা দেখছি, আসরের পর থেকে সূর্যাস্ত পর্যস্ত সময় ফরয নামায- যেমন-আসরের নামায কেউ এখনও পড়ল না, তাহলে পূর্ণ ওয়াক্তের কোন একাংশে পড়তে পারবে । এরূপভাবে অন্য কোন ফরয নামাযও কাযা করতে পারবে। ্‌ এমনিভাবে ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ে ফরয নামায আদায় করতে পারে । উদাহরণস্বরূপ ফজর এখন পর্যন্ত পড়ল না, এটি অথবা অন্য কোন ছুটে যাওয়া ফরয নামায তখনকার কোন সময়ে আদায় করতে পারে । এই দুটি সময়ে ফরয নামায সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ নয়। এটা এর প্রমাণ, এসব ওয়াক্তের কারণে নিষেধাজ্ঞা আসেনি । অর্থাৎ সত্ত্বাগতভাবে সময়ের মধ্যে কোন অসুবিধা নেই, বরং এই নিষেধ নামাযের কারণে । বস্তুত এই নামায অর্থাৎ ফজর ও আসর ফরযের অন্তর্ভৃক্ত। অর্থাৎ, এটা সমজাতীয় নামায ফরযগুলোর জন্য প্রতিবন্ধক হতে পারে না। বরং অসমজাতীয় তথা নফল নামাযের জন্য প্রতিবন্ধক হতে পারে। মোটকথা, এ দুটি সময়ে যেহেতু নিষেধাজ্ঞা এসেছে নামাযের কারণে, আর প্রথমোক্ত তিনটি সময়ের নিষেধাজ্ঞা ওয়াক্তের কারণে, কাজেই এই তিনটি ওয়াক্তকে সে দুটি ওয়াক্তের উপর কিয়াস করে এগুলোর নিষেধকে নফলের সাথে কিয়াস করা এবং সূর্যোদয়ের সময় ফজর নামায পূর্ণ করার অনুমতি দান বিশুদ্ধ হতে পারে না। আমাদের বক্তব্য তাই। যুক্তির আলোকে তাই প্রমাণিত হয়। ূ _বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য বযলুল মাজহুদ $ ১/২৪০, নববী ৪ ১/২২১, নুখাবুল & আফকার $ ৩/১৭১, ফয়যুল বারী £ ২/১১৮, ঈযাহুত তাহাভী 8২/৪৭৫-৪৮৮। ৬/৬/৮/.০-11110.৬991019.0010)

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।