পড়তে না পারে, তবে ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পর সে শুক্রবার দিনে, এর পরবর্তী অন্য কোন দিনে এর কাযা করতে পারে না। একটি মূলনীতি স্পষ্ট হয় যে, যে নামায স্বীয় ওয়াক্তে ছুটে যায় এবং সে দিনের বাকি অংশে তা কাযা করা জায়েয নয়- সেটা এ দিনের পর অন্য কোন দিনেও কাযা করা জায়েয নেই। যেমন- জুম'আর নামায দ্বারা এ বিষয়টি স্পষ্ট হয়ে যায়। কারণ, সূর্য হেলার পর থেকে আসরের সময় আসা পর্যন্ত যদি তা আদায় না করা হয়, তবে না দিনের বাকি অংশে তা কাযা করা জায়েয, না এর পরবর্তী অন্য কোন দিন । আর যে নামায স্বীয় ওয়াক্তে ছুটে গেলে সে দিনের বাকি অংশে কাযা করা জায়েয আছে, সেটি সে দিনের পর অন্য কোন দিনেও কাযা করা জায়েয আছে । যেমন- পার্জেগানা নামায । এগুলোর কোন একটি নামাযও যদি স্বীয় ওয়াক্তে ছুটে যায়, তবে এ দিনের বাকি অংশে এবং তৎপরবর্তী অন্য কোন দিনেও কাযা করা জায়েয আছে। এসব বিষয় সর্বসম্মত, কারও কোন মতবিরোধ নেই । এবার দেখুন ঈদুল ফিতরের নামায | এই নামাযটি সর্বদা পড়া হয় না। বরং এর জন্য একটি বিশেষ ওয়াক্ত রয়েছে। অর্থাৎ, শাওয়ালের ১ম তারিখ সূর্য সাদা আলোকোজ্জ্বল হওয়ার পর থেকে সূর্য হেলা পর্যন্ত। যদি আসল ওয়াক্ত অর্থাৎ, সূর্য হেলার পূর্বে এর নামায না পড়তে পারে, তবে সূর্য হেলার পর দিনের বাকি অংশে তা কাযা করা সর্বসম্মতিক্রমে জায়েয নেই। অতএব, উপরোক্ত মূলনীতির আলোকে এর কাযা এ দিনের পর অন্য কোন দিনেও জায়েয না হওয়া উচিত। কারণ, আসল ওয়াক্ত ছুটে যাওয়ার পর বে নামাযের কাযা সেদিনের বাকি অংশে জায়েয নেই, সে নামাযের কাযা পরবর্তী কোন দিনেও জায়েয নয় । অতএব, ঈদুল ফিতরের কাযা ১ম দিনের বাকি অং মত দ্বিতীয় অথবা তৃতীয় দিনেও জায়েয হবে না। সতর্কবাণী £ ওজরের কারণে ঈদুল ফিতরের নামায পড়া না গেলে শুধু দ্বিতীয় দিনে তা কাযা করা যায়। এটাই হানাফীদের মাযহাব । যদিও এ বিষয়টি উপরোক্ত মূলনীতির খেলাফ, তা অন্বেও এর বৈধতার ব্যাপারে সুস্পষ্ট হাদীস রয়েছে। কাজেই সুস্পষ্ট হাদীসের বিপরীতে ইমাম তাহাভী র. এর এই যুক্তি গ্রহণযোগ্য নয়। _বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য নুখাবুল আফকার £ ৩/১১৭, ১১৮, বযলুল মাজহুদ ঃ ২/২১১, ঈযাহুত তাহাভী 3 ২/৪৪৫-৪৫২। ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।