311১৫০৮০৮১৯ ০৮৭ »ত অনুচ্ছেদ ঃ মুফাসসালে সিজদা আছে কিনা? সিজদায়ে তিলাওয়াত সংক্রান্ত কয়েকটি মতবিরোধ আছে- ১. সিজদায়ে তিলাওয়াতের হুকুম কি? ২. সিজদায়ে তিলাওয়াতের সংখ্যা কত? ৩. মুফাসসালাতে সিজদা আছে কিনা? ১. সিজদায়ে তিলাওয়াতের হুকুম কি? ১. হযরত উমর, আবদুল্লাহ ইবনে উমর রা., ইমাম শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়াইহ র. প্রমুখের মতে সিজদায়ে তিলাওয়াত সুন্নত। অবশ্য ইমাম আহমদ র. এর এক রেওয়ায়াত অনুযায়ী নামাযের ভিতরে হলে ওয়াজিব, অন্যথায় সুন্নত। ২. ইমাম আবু হানীফা, আবু ইউসুফ, মুহাম্মদ র. প্রমুখের মতে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব । |] 45৮৮৮০104১৯ ৯৩০ 53 (৫১০ 201 ১০ ১১১, বস পর ০ বিরান দিন ০২1০৭] 8 যৌক্তিক প্রমাণ £ ইমাম তাহাভী র. স্বীয় যুক্তির মাধ্যমে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব নয় প্রমাণ করেছেন। এটি ইমামত্রয়ের মত। তিনি বলেন, এ ব্যাপারে সবাই একমত যে, মুসাফিয় যখন সিজদার আয়াত বাহনের উপর তিলাওয়াত করেন, তখন সওয়ারীর উপরই ইশারা করা যথেষ্ট । নিচে নেমে জমিনের উপর সিজদা করা জরুরি নয়। বস্তুত সওয়ারীর উপর ইঙ্গিত করা যথেষ্ট হওয়া এটা নফলের গুণ, ফরয (অথবা ওয়াজিবের) নয়। অতএব, ফরয (অথবা ওয়াজিব) নামায সওয়ারীর উপর আন্দায় হয় না। এবার যদি সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হত, তাহলে বাহনের উপর ইঙ্গিতের মাধ্যমে কখনও আদায় হত না। যেরূপভাবে ফরয, ওয়াজিব নামায সওয়ারীর উপর আদায় হয় না। অতএব, ইশারার মাধ্যমে বাহনের উপর সিজদায়ে তিলাওয়াত আদায় হয়ে যাওয়া ওয়াজিব না হওয়ার গ্রমাণ। ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।