এই রেওয়ায়াতে সশব্দে কিরাআতের সুস্পষ্ট বিবরণই এর বিধিবদ্ধতার স্পষ্ট প্রমাণ । তাছাড়া, যুক্তির দাবি এটাই । কারণ, যে নামায দৈনিক পড়া হয় না, বরং কোন বিশেষ দিনে পড়া হয়, তাতে কিরাআত সশব্দে হয়ে থাকে | যেমন- জুমআ ও দুই ঈদের নামায । আর যে নামায দৈনিক দিনে আদায় করা হয়, সেগুলোতে কিরাআত হয় নিঃশব্দে। যেমন- জোহর ও আসরের নামায । এই মূলনীতির আলোকে ইসতিসকার নামায যেহেতু দৈনিক আদায় করা হয় না, সেহেতু এটি দিনে আদায় করলেও সশব্দে কিরাআত হবে । যেরূপভাবে জুমআ ও দই ঈদের নামায দিনে আদায় করা সত্ত্বেও সশব্দে কিরাআত পড়া হয়। সালাতে ইসতিসকাকে দুই ঈদের নামাযের সাথে তুলনা করা হয়েছে। এতেও এ যুক্তির সমর্থন পাওয়া যায়। ৩. ইসতিসকা নামাযে খুতবা বিধিবদ্ধ কিনা? ১. ইমাম আবু হানীফা ও আহমদ ইবনে হাম্বল র. এর এক উক্তি মতে ইসতিসকা নামাযে খুতবা মাসনূন নয়। সংখ্যাগরিষ্ঠ ইসলামী আইনবিদ ও মুহাদ্দিসের মতে তাতে খুতবা মাসনূন । ৪. খুতবা নামাযের পূর্বে হবে না পরে? ১. হযরত আয়েশা, আবদুল্লাহ্ ইবনে যুবাইর, আবান ইবনে উসমান ও লাইস ইবনে সা'দ রা. প্রমুখের মতে সালাতে ইসতিসকার খুতবা জুম'আর মত নামাযের পূর্বে হবে। ২. ইমামত্রয়, আবু ইউসুফ, মুহাম্মদ র. ও সংখ্যাগরিষ্ঠের মতে ইসতিসকার নামাযের খুতবা হবে নামাযের পরে । ইমাম তাহাভী র. যুক্তির আলোকে এটি প্রমাণ করেছেন। (০৯১১৮৯৪9০৯০ ৫05০ ৩5, ৫7৩5৮ ০৮ ০০৮৮৮ (5 ৮৮ (215১) ৮৮1০] এ ৮8591 5১) 3৮৮2-০/%৮401০/55/০ 1০০ ৬০ ০৮৪ এ ০১ ৮০৮৮৯ 3০ 5 ০.০ 2৮৮৮ ৫৫-০০-৯৭০৮ 0০৮৯/৪০ ৫০০, 4১5 ১৩ 4105 ০৮] ১১১০ 167 42৮০0 ঝ। রি ৫১৯০ ১০০-.০০০৪| 0০ (915১৩০৮৯019 (৩ ৬০০ ০৯৯) £1 ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।