ব্যক্তি তার ইকতিদা করবে তৎক্ষণাৎ তার উপর দু'রাক“আত ফরয হয়ে যাবে। যেমন- মুসাফির যদি কোন মুকীমের ইকতিদা করে তবে তাকে চার রাক“আত পড়তে হয় । এর দ্বারা বুঝা গেল, যে জিনিস ইমামের উপর আবশ্যক হবে, সেটি অবশ্যই মুকতাদীর উপরও আবশ্যক হবে। হ্যা, এরূপ হতে পারে যে, কোন জিনিস মুকতাদীর উপর আবশ্যক কিন্তু ইমামের উপর আবশ্যক নয় ৷ যেমন- কোন মুকীম ব্যক্তি যদি কোন মুসাফিরের ইকতিদা করে তা হলে মুকীম মুকতাদীর দায়িত্ চার রাক'আত পড়া, আর মুসাফির ইমামের দায়িতে শুধু দু'রাক'আতই। সারকথা, নিরাপদ ও মুকীম অবস্থায় ও সফরে নিরাপদ অবস্থায় যেমন- ইমাম ও মুকতাদীর নামায এক রকম হয়, এরূপভাবে শংকা অবস্থায়ও তাদের উভয়ের নামায এক রকম হওয়া উচিত। এমনিভাবে কোন জিনিস ইমামের উপর আবশ্যক হওয়ার ফলে যেহেতু তার মুকতাদীর উপর আবশ্যক হওয়া জরুরি এবং সালাতুল খাওফে ইমামের উপর দু'রাক'আত আবশ্যক হওয়া প্রমাণিত সেহেতু মুকতাদীর উপরও দু'রাক'আত আবশ্যক বলে স্বীকার করতে হবে । আমাদের দাবিও তাই । সালাতুল খাওফের ধরণ ঃ হাদীসসমূহে সালাতুল খাওফের অনেক ধরন ও পদ্ধতি এসেছে । আবু বকর ইবনে আরাবী বলেন, এর ২৪টি ছুরত এসেছে । আল্লামা ইবনে হাযম র. তন্মধ্য থেকে ১৪টি ছুরতকে সহীহ সাব্যস্ত করেছেন। হাফিজ ইবনুল কাইয়্যিম র. তন্মধ্য থেকে ৬টি ছুরতকে মূল সাব্যস্ত করে. বাকি ছুরতগুলোকে এই ৬টির অন্তর্ভূক্ত করে দিয়েছেন। সমস্ত ইমাম এর উপরে একমত যে, এর যতগুলো ছুরত আছে, তন্যধ্য থেকে যে কোন ছুরত অবলম্বন করলে তা জায়েয হবে। অবশ্য কোন কোন ছুরত উত্তম রয়েছে। উত্তম নির্ণয়ের ক্ষেত্রে মতবিরোধ আছে। কারও মতে একটি আবার অন্য কারও মতে অপরটি উত্তম । অবশ্য ইমাম আহমদ র. কোন ছুরতকে উত্তম বলেন না। বরং পরিস্থিতির দাবি লক্ষ্য করে যে ছুরত সঙ্গত হবে, তাই অবলম্বন করবে । ১. হানাফীদের মতে দু'টি ছুরত উত্তম। প্রথম সুরত ঃ ইমাম একদল নিয়ে নামায শুরু করবেন, অপর দল শত্রুর বিপরীতে অবস্থান করবে । এক রাক'আত শেষ হলে প্রথম দল স্বীয় নামায পূর্ণ করা ছাড়া শত্রুর ৬/৬/৮/.০-11110.৬991015.0010)
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।