বিতরের নামায শুধু এক রাক'আত । ইমামত্রয়ের এটি একটি রেওয়ায়াত। 61:৯০ ৮৯৭০ দ্বারা তাদেরকেই বুঝিয়েছেন । ২. ইমাম মালিক, শাফিঈ (কারো কারো বিবরণ অনুযায়ী ইমাম আহমদ র.) ইমাম আওযাঈ র. এর মতে আসল হল, দুই সালামে তিন রাক'আত পড়া । অন্যান্য ছুরতও জায়েয আছে। ইমাম মালিক র. এর মতে শুধু এক রাক'আত বিতর পড়া মাকরূহ । বরং এর পূর্বে রাতের (তাহাজ্জুদের) নামায থেকে জোড় রাক'আত হওয়া জরুরি | ৮১ ৮4১ ০৮৮5) ০১১ ৮০১) ৮৫ ০05১ (1 ০৫-- ১৮:3২ দ্বারা তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে ইমাম শাফিঈ র. এর মতে বিতরের হাকীকত হল, রাত্রে যে নামায পড়েছে সেটাকে বেজোড় করে দেয়া । অতএব, তার মতে বিতর হল, রাতের নামাযের অধীনস্থ । কাজেই তার মতে উত্তম হল- এটাকে দুই সালামে তিন রাক'আত পড়া । কিন্তু এর সাথে সাথে তিনি এটাও বলেন যে, এক রাক'আত থেকে এগার রাক'আত পর্যন্ত পড়া জায়েয আছে। ইমাম আহমদ র. এর মতে বিতরের হাকীকত হল, শুধু এক রাক'আত, অবশিষ্টটুকু রাতের নামায । ৩. ইমাম আবু হানীফা, আবু ইউসুফ, মুহাম্মদ, সপ্ত ফকীহ, কুফাবাসী, সুফিয়ান সাওরী এবং আবদুল্লাহ ইবনে মুবারক র. প্রমুখের মতে দুই তাশাহহুদ এবং এক সালামে বিতরের নামায তিন রাক'আত । অতএব, দুই রাক'আত পড়ে সালাম ফিরানো জায়েয নেই। বরং সর্বশেষে একই সালাম আবশ্যক । বিতর একটি স্বতন্ত্র নামায, এটি তাহাজ্জুদের অধীনস্থ নয়। এক রাক'আত বিতর পড়া জায়েয নেই বরং এক রাক'আত কোন নামাযই নেই। ০০৯] (৫-:-*£ 4025 7৭1 ০৯১৯। ০ ২11 3 ৩৮৪) ৬১ দ্বারা তাদেরকে বুঝানো হয়েছে। সারকথা £ এই মাসআলাতে শাফিঈ ও হান্বলীগণ একদিকে, হানাফী ও মালিকীগণ অপরদিকে । শাফিঈ ও হাম্বলীদের মতে, বিতর এক রাক'আত । অবশ্য হান্বলীদের মতে বিতর শুধু এক রাক“আত, বাকিটুকু রাতের নামায । শাফিঈদের মতে, এক, তিন, পাঁচ, সাত, নয় এবং এগার রাক'আত সবই বিতর। হানাফী ও মালিকীদের মতে, বিতর তিন রাক“আত। হানাফীদের মতে এক সালামে, আর মালিকীদের মধ্যে দুই সালামে । ইমাম তাহাভী র., শাফিঈ, হাম্বলী এবং পূর্বোল্লেখিত প্রথম মাযহাব অবলম্বনকারীগণকে প্রথম দল সাব্যস্ত করে তাদের সাথে হানাফী ও মালিকীদের মুকাবিলা সাব্যস্ত করেছেন। এরপর ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।