মধ্যে তোমাদের পার্থক্য করা ঠিক হয়নি। কারণ, শেষ বৈঠকে প্রত্যাবর্তনের হুকুম এজন্য নয় যে, শেষ বৈঠক ফরয, প্রথম বৈঠক ফরয নয়। বরং এখানে আরেকটি মূলনীতি আছে, যার কারণে এই পার্থক্য হল। সেই মূলনীতিটি হল, যদি কোন নামাধী ব্যক্তি অফরযকে ছেড়ে কোন ফরযে প্রবেশ করে, তবে তার জন্য এই অফরযের দিকে ফিরে আসার অনুমতি নেই। বরং তার জন্য এই ফরযের উপর স্থির থাকা জরুরি । প্রথম বৈঠক ছেড়ে তৃতীয় রাক“আতের জন্য দীড়ালে অফরয ছেড়ে ফরযে প্রবেশ করা হয়। কারণ, এই তৃতীয় রাক“'আতটির কিয়াম ফরয, প্রথম বৈঠক ফরয নয়। কাজেই দাড়ানো থেকে বসার দিকে ফেরার অনুমতি থাকবে না। আর একটি মূলনীতি হল, যদি নামাধী কোন সুন্নত ছেড়ে এরূপ অবস্থায় প্রবেশ করে, যেটি সুন্নতও নয়, ফরযও নয়, তবে তখন নামাধীকে সুন্নতের দিকে ফিরে আসার হুকুম দেয়া হয়। যেমন- যদি প্রথম বৈঠক ছেড়ে দীড়াতে শুরু করে এবং পূর্ণাঙ্গভাবে না দীড়ায়, তাহলে এই অবস্থা না সুন্নতের, না ফরযের। অপরদিকে, প্রথম বৈঠক সুন্নত অথবা ওয়াজিব । অতএব, মুসন্ত্ীকে প্রথম বৈঠকের দিকে ফিরে যেতে হবে । অতএব, এরূপভাবে যখন মুসল্পলী শেষ বৈঠক ছেড়ে দিয়ে পঞ্চম রাক'আতের জন্য দাড়িয়ে যায়, তবে এই পঞ্চম রাক'আত নামাযের না সুন্নত, না ওয়াজিব, না ফরয । অতএব, তাকে শেষ বৈঠকের দিকে ফিরে যেতে হবে । মোটকথা, প্রথম বৈঠকের দিকে না ফেরার হুকুম এবং দ্বিতীয় বৈঠকের দিকে ফেরার হুকুম উপরোক্ত মূলনীতিগুলোর ভিত্তিতেই । অতএব, আমাদের যুক্তির উত্তর দিতে গিয়ে তোমাদের নিম্নোক্ত বক্তব্য রাখা ঠিক নয় যে, প্রথম বৈঠকের দিকে না ফেরার নির্দেশ এর ফরয না হওয়া, আর শেষ বৈঠকের দিকে ফেরার হুকুম এটি ফরয হওয়ার কারণে । আমাদের বর্ণিত যুক্তি স্বস্থানে সম্পূর্ণ ঠিক। ইমাম তাহাভী র. বলেন, এ বিষয়ে এটিই আমাদের যুক্তি । তথা না শেষ বৈঠক ফরয, না সালাম । কিন্তু আমাদের তিন ইমাম- আবু হানীফা, আবু ইউসুফ ও আহমদ র. যদিও সালামকে ফরয বলেননি, কিন্তু শেষ বৈঠক তাদের মতে ফরয । সুমহান তাবিঈদের মত এটাই। এ কারণে ইমাম বুখারী, হাসান বসরী, আতা ইবনে আবু রাবাহ থেকে তার ফতওয়া বর্ণনা করেছেন যে, শেষ বৈঠক তাশাহহুদ পরিমাণ ফরয। এছাড়া এ অনুচ্ছেদে হযরত ইবনে মাসউদ রা. এর রেওয়ায়াতও উল্লেখ করেছেন যে, শেষ বৈঠক ফরয ও আবশ্যক, যা ছাড়া নামায হবে না। ৬/৬/৮/.০-11110.৬99019.0010)
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।